প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। শতকরার ওপর শূন্যস্থান পূরণ

প্রাথমিক গণিত: শূন্যস্থান পূরণ করো

অধ্যায়–৬ ∎ শতকরা

১. বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে         হয়।

২. শতকরা এমন একটি ভগ্নাংশ, যার হর        ।

৩. ৭০০ টাকার ৬% হারে ৩ বছরের মুনাফা         টাকা।      

৪.  ১০০ টাকার ১ বছরের যে মুনাফাকে         মুনাফার হার বলে।    

৫. ২৫৮ গ্রাম ১ কেজির        %।

৬. বার্ষিক ৭% মুনাফায় ৫৭৫০ টাকার ৪ বছরের মুনাফা         টাকা।

৭.  একটি এলাকায় ৮২০০ জনের মধ্যে ৩৫২৬ জন নারী হলে         শতাংশ নারী।
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা

৮. ২৫০ টাকার ১৬% হলো         টাকা।

৯. একটি বনে হরিণের সংখ্যা ২৪% বেড়ে গেলে, বনে হরিণের সংখ্যা আগের চেয়ে         গুণ বেড়ে গেছে।

১০. ১০০ টাকার ১ বছরের যে মুনাফা হয়,

তাকে         বলে।         

১১. বিনিয়োগকৃত টাকাকে বলা হয়        ।           

১২. শতকরার মান        ।

১৩. শতকরাকে         ও বলা হয়।           

১৪. ১০০% বলতে —বোঝায়।           

১৫. ১৬ জন লোক হলো         জন লোকের ৩২%।

১৬. সরল মুনাফা         এর ওপর হিসাব করা হয়।

১৭.         টাকার ১ বছরের মুনাফাকে মুনাফার

হার বলে।

১৮. বিক্রয়মূল্য - ক্রয়মূল্য =        ।

১৯. ক্রয়মূল্য - বিক্রয়মূল্য =        ।

২০. ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হলে         হয়।

২১. ৮০ টাকায় ৪ টাকা লাভ হলে শতকরা

লাভ        ।

২২. শতকরা         প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।

২৩.         এর অর্থ ১০০ টাকার ১ বছরের মুনাফা ১২ টাকা।

২৪. একটি পণ্য ২০০ টাকায় কিনে ৮% লাভ করতে চাইলে         টাকায় বিক্রি করতে হবে।

২৫. ৯% কে দশমিকে প্রকাশ করলে         হবে।

২৬. ২৫ লিটার ৫০ লিটারের        %।

২৭. ১০০% এর অর্থ        ।       

২৮. ২৫% লাভ করতে ২৪০ টাকার শার্ট         টাকায় বিক্রয় করতে হবে।

২৯. ৮০ টাকার বই ১০০ টাকায় বিক্রি করলে শতকরা         লাভ হয়।

৩০. ০.৫ কে শতকরায় প্রকাশ করলে        ।

৩১. ৬০ টাকার ২৫% =         টাকা।

৩২. ১৫ টাকা ৬০ টাকার শতকরা        ।

সঠিক উত্তর

১. ক্ষতি, ২. ১০০, ৩. ১২৬, ৪. বার্ষিক, ৫. ২৫, ৬. ১৬১০, ৭. ৪৩, ৮. ৪০, ৯. ০, ১০. মুনাফার হার, ১১. আসল, ১২. ১/১০০, ১৩. শতাংশ, ১৪. ১, ১৫. ১০০, ১৬. আসলের, ১৭. ১০০, ১৮. লাভ, ১৯. ক্ষতি, ২০. লাভ, ২১. ৫%, ২২. %, ২৩. ১২%, ২৪. ২১৬, ২৫. ০.০৯, ২৬. ৫০, ২৭. ১, ২৮. ৩০০, ২৯. ২৫%, ৩০. ৫০%, ৩১. ১৫, ৩২. ২৫%

  • মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক