তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি প্রশ্ন
১. মোবাইল ফোনের কোন প্রজন্ম থেকে SMS সেবা চালু হয়?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
২. নিচের কোন প্রতিষ্ঠান ব্লুটুথের উদ্ভাবক?
ক. স্যামসাং খ. এরিকসন
গ. নকিয়া ঘ. সনি
৩. বাণিজ্যিকভাবে 3G চালু হয় কবে?
ক. ১৯৮৯ খ. ২০০৫
গ. ২০০১ ঘ. ১৯৯৫
৪. 3G-এর বিশেষ সুবিধা কোনটি?
ক. ভয়েস কল খ. মেসেজিং
গ. টেলিকনফারেন্স ঘ. ভিডিও কল
৫. ডেটা ট্রান্সফরমারের হার 4G-নেটওয়ার্কে সর্বোচ্চ কত?
ক. 10 mbps খ. 100 mbps
গ. 50 mbps ঘ. 25 mbps
৬. চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির সফল বাস্তবায়ন হলো—
i. Wi-Max ii. 3GPP LTE
iii. Wi-Fi
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. মোবাইল কমিউনিকেশন হলো—
i. তারবিহীন যোগাযোগব্যবস্থা ii. শুধু কথা বলার ব্যবস্থা
iii. ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. খ ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা