গণিত: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৬
১. একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি এবং 8 সেমি হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের কোনটি?
ক. 3 সেমি খ. 4 সেমি
গ. 6 সেমি ঘ. 11 সেমি
২. রশ্মির প্রান্তবিন্দু কতটি?
ক. 0 খ.1
গ. 2 ঘ.অসংখ্য
৩. তলের মাত্রা কয়টি?
ক. শূন্য খ. একটি
গ. দুটি ঘ. তিনটি
নিচের তথ্যের আলোকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
∆ABC এ AB=BC=AC এবং D, E, F যথাক্রমে AB, AC ও BC এর মধ্যবিন্দু।
৪. ∠DEF=কত?
ক. 30° খ. 60°
গ. 90° ঘ. 120°
৫. BC = 10 সেমি হলে DE = কত?
ক. 10 সেমি খ. 8 সেমি
গ. 6 সেমি ঘ. 5 সেমি
নিচের তথ্যের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের
উত্তর দাও।
∆ABC এ AB=AC, ∠B= 55° এবং AD, ∠A এর সমদ্বিখণ্ডক।
৬. ∠ACD = কত?
ক. 40° খ. 45°
গ. 50° ঘ. 55°
৭. ∠BAD = কত?
ক. 35° খ. 70°
গ. 90° ঘ. 135°
৮. তলের প্রান্ত হলো—
ক. বিন্দু খ. রেখা
গ. কোণ ঘ. ত্রিভুজ
৯. নিচের কোনটি ত্রিমাত্রিক বস্তু?
ক. রশ্মি খ. রেখা
গ. তল ঘ. গোলক
১০. নিচের কোনটিকে শূন্যমাত্রার সত্তা বলে গণ্য করা হয়?
ক. রেখা খ. তল
গ. কোণ ঘ. বিন্দু
১১. ইউক্লিডের স্বীকার্য অনুযায়ী—
i. রেখার প্রান্ত বিন্দু নেই
ii. যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, তাই রেখা
iii. তলের প্রান্ত হলো বিন্দু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. জ্যামিতিক উপপাদ্য প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে?
ক. 4টি খ. 3টি
গ. 2টি ঘ. 1টি
১৩. ফুটবলের কয়টি মাত্রা থাকে?
ক. 4টি খ. 3টি
গ. 2টি ঘ. 1টি
১৪. একটি বক্সের দৈর্ঘ্য 10 সেমি ও প্রস্থ 6 সেমি হলে এটি—
i. সরলরেখা হবে ii. তল নির্দেশ করবে
iii. এ তলের প্রান্তকে রেখা বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. নিচের কোনটি সরল কোণ?
ক. 0° খ. 90°
গ. 120° ঘ. 180°
১৬. ত্রিভুজের ক্ষেত্রে—
i. যেকোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
ii. যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল
iii. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. 60° কোণের সম্পূরক কোণের অর্ধেক নিচের কোনটি?
ক. 30° খ. 60°
গ. 90° ঘ. 120°
১৮. দুটি কোণের সমষ্টি 90° হলে, তাদের পরস্পরের কী বলে?
ক. সূক্ষ্মকোণ খ. স্থূলকোণ
গ. পূরক কোণ ঘ. সম্পূরক কোণ
১৯. দুটি কোণের সমষ্টি 180° হলে, তাদের পরস্পরের কী বলে ?
ক. সূক্ষ্মকোণ খ. স্থূলকোণ
গ. পূরক কোণ ঘ. সম্পূরক কোণ
২০. 230° কী ধরনের কোণ?
ক. সূক্ষ্মকোণ খ. স্থূলকোণ
গ. প্রবৃদ্ধকোণ ঘ. সম্পূরক কোণ
২১. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 10° হলে উক্ত কোণদ্বয়ের বৃহত্তম কোণটির মান কত?
ক. 40° খ. 50°
গ. 55° ঘ. 80°
২২. সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণদ্বয় উত্পন্ন হয়, তাদের সমষ্টি কত?
ক. 120° খ. 180°
গ. 240° ঘ. 270°
২৩. সমবাহু ত্রিভুজের যেকোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উত্পন্ন হয়, তার পরিমাণ কত?
ক. 60° খ. 80°
গ. 90° ঘ. 120°
২৪. দুটি সরলরেখার দুটি সাধারণ বিন্দু থাকলে এদের মধ্যবর্তী কোণের প্রকৃতি কীরূপ?
ক. সরলকোণ খ. সমকোণ
গ. প্রবৃদ্ধকোণ ঘ. 0°
সঠিক উত্তর
১. গ ২. খ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. গ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. ঘ
মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা