২০২৬ সালের এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ সোমবার (১০ আগস্ট ২০২৬)। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হবে।