এসএসসি ২০২৬- বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–১)।। আমিষ গঠনের একক অ্যামাইনো অ্যাসিড

বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–১

১.     মানবদেহের বৃদ্ধি ঘটে কত বছর পর্যন্ত?

        ক. ২০–২৪ বছর    খ. ২৪–২৬ বছর

        গ. ২৫–২৭ বছর     ঘ. ২৭–২৮ বছর

২.     কোনটির অভাবে অস্থির পুষ্টি ব্যাহত হয়?

        ক. ক্যালসিয়াম      খ. সালফার

        গ. আয়োডিন        ঘ. লৌহ

৩.    ভিটামিন D এর উৎস—

        i .ডিমের কুসুম      ii. দুধ 

        iii. মাখন

নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii             খ. i ও iii

        গ. ii ও iii            ঘ. i, ii  ও iii

৪.     পানির কাজ হলো—

        i. দেহ গঠনে সহায়তা করা

        ii. দেহে দ্রাবক হিসেবে কাজ করা

        iii. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা

পাশের কোনটি সঠিক?

        ক. i ও ii             খ. i ও iii

        গ. ii ও iii            ঘ. i, ii ও iii

৫.     রাফেজের প্রধান উৎস—

        i. উদ্ভিদ              ii. ফল 

        iii. পানি

নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii             খ. i ও iii

        গ. ii ও iii            ঘ. i, ii ও iii

৬.    টক–জাতীয় ফল খেলে—

        i. রিকেটস প্রতিরোধ

        ii. দাঁত দিয়ে রক্ত পড়া প্রতিরোধ

        iii. স্কার্ভি প্রতিরোধ

নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii             খ. i ও iii

        গ. ii ও iii            ঘ. i, ii ও iii

৭.     স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো—

        i. A, D, E          ii. A, B, C 

        iii. A, D, K

নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii             খ. i ও iii

        গ. ii ও iii            ঘ. i, ii ও iii

৮.     ফসফরাস জমা থাকে—

        i. অস্থিতে            ii. যকৃতে  

        iii. রক্তরসে

নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii             খ. i ও iii

        গ. ii ও iii            ঘ. i, ii ও iii

৯.    একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক কত লিটার পানি পান করা উচিত?

        ক. ২–৩ লিটার      খ. ৩–৪ লিটার

        গ. ৪–৫ লিটার      ঘ. ৬–৭ লিটার

সঠিক উত্তর

১. ক ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. খ ৭. গ ৮. ঘ ৯. ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা