প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬–এর খসড়া প্রকাশ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা পর্যালোচনা ও অনুমোদনসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’ অনুমোদিত হয়েছে।
আজ সোমবার (৯ মার্চ ২০২৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের নিমিত্তে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা পর্যালোচনা ও অনুমোদনসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় অনুমোদন করা ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’ এতৎসঙ্গে সংযুক্তসহকারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হলো।