পৌরনীতি ও নাগরিকতা
বহুনির্বাচনি প্রশ্ন: অধ্যায়–৩
১. নাগরিকদের জন্য আইন প্রণয়ন করে কোনটি?
ক. জনপ্রশাসন খ. সচিবালয়
গ. মন্ত্রণালয় ঘ. জাতীয় সংসদ
২. দেশের আইন প্রয়োগ করে কোনটি?
ক. আইন বিভাগ খ. নির্বাহী বিভাগ
গ. বিচার বিভাগ ঘ. সামরিক বাহিনী
৩. আইনকে পরিবর্তনশীল হতে হবে—
i. দেশভেদে ii. কালভেদে
iii. সময়ভেদে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. আইনের শাসন বলতে বোঝায়—
i. আইনের দৃষ্টিতে সবাই সমান ii. প্রভাবশালী ব্যক্তিরা আইনের ঊর্ধ্বে
iii. সবাই সমানভাবে আইনের অধীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. ফৌজদারি আইন প্রণয়ন করা হয় কেন?
ক. রাষ্ট্রের বিচারকাজ পরিচালনার জন্য
খ. ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য
গ. প্রশাসনিক কাজ পরিচালনার জন্য
ঘ. অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য
৬. ব্যক্তির অধিকার ভঙ্গ হলে কোন আইনের সাহায্যে তা রক্ষার ব্যবস্থা করা হয়?
ক. সাধারণ আইনের খ. প্রশাসনিক আইনের
গ. ফৌজদারি আইনের ঘ. সাংবিধানিক আইনের
৭. এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য কোন আইন প্রণয়ন করা হয়?
ক. সাধারণ আইন খ. সাংবিধানিক আইন
গ. আন্তর্জাতিক আইন ঘ. সরকারি আইন
৮. রাষ্ট্র সৃষ্টির আগে কী দ্বারা মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো?
ক. প্রথা খ. সনদ
গ. সংবিধান ঘ. ন্যায়বোধ
৯. যুক্তরাজ্যের অনেক আইন কিসের ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে?
ক. প্রথা খ. ধর্ম
গ. আইন গ্রন্থ ঘ. সংবিধান
১০. ‘সবার ওপর আইন’–এর অর্থ কী?
ক. আইনের গতিশীলতা খ. আইনের বৈধতা
গ. আইনের প্রাধান্য ঘ. আইনের গ্রহণযোগ্যতা
১১. ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন’—এটি নিচের কোনটির অর্থ?
ক. সাম্য খ. স্বাধীনতা
গ. আইনের শাসন ঘ. ন্যায়বিচার
১২. সমাজে অনাচার ও অরাজকতা সৃষ্টি হয় কিসের অভাবে?
ক. আমলাতন্ত্র খ. অর্থ ও সম্পদ
গ. আইনের শাসন ঘ. তথ্যপ্রযুক্তি
১৩. সভ্য সমাজের মানদণ্ড নিচের কোনটি?
ক. স্বার্থপরতা খ. আইনের শাসন
গ. দুর্নীতি ঘ. স্বজনপ্রীতি
১৪. স্বাধীনতা কোনটির বিকাশে সহায়তা করে?
ক. ব্যক্তিত্ব খ. ক্ষমতা
গ. যোগ্যতা ঘ. দক্ষতা
সঠিক উত্তর
১. ঘ ২. খ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. গ ৭. গ ৮. ক ৯. ক ১০. গ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ক
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা