এসএসসি পরীক্ষা ২০২৬। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–১)—ব্যবস্থাপনা কার্যাবলির শেষ ধাপ হলো নিয়ন্ত্রণ

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্ন: অধ্যায়–১

১.         নিচের কোনটি মধ্যস্তরের ব্যবস্থাপক?

            ক. সুপারভাইজার                             খ. আঞ্চলিক ব্যবস্থাপক

            গ. ব্যবস্থাপনা পরিচালক                    ঘ. ফোরম্যান

২.         ব্যবস্থাপনা কার্যাবলির সর্বশেষ ধাপ কোনটি?

            ক. সমন্বয়সাধন                                খ. নিয়ন্ত্রণ

            গ. প্রেষণা                                       ঘ. নির্দেশনা

৩.        উচ্চপর্যায়ের ব্যবস্থাপনাসংক্রান্ত কাজ —

            i. উদ্দেশ্য প্রতিষ্ঠা করা                       ii. নীতি প্রণয়ন করা

            iii. পরিকল্পনা প্রণয়ন করা

নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                                        খ. i ও iii

            গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

৪.         নিচের কোন জন প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে বিবেচিত নন?

            ক. জেনারেল ম্যানেজার                     খ. ব্যবস্থাপক

            গ. বিভাগীয় প্রধান                            ঘ. কোম্পানি সচিব

৫.         The Wealth of Nations গ্রন্থটি কার রচনা?

            ক. লুকা প্যাসিওলি                           খ. অ্যাডাম স্মিথ

            গ. আল ফারাবি                               ঘ. হেরিংটন ইমারসন

৬.        প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য নিয়োজিত উপাদান—

            i. বাজার                                        ii. মানবসম্পদ 

            iii. যন্ত্রপাতি

নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                                        খ. i ও iii

            গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

৭.         ব্যবস্থাপনা শাস্ত্রে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় কয়টি ‘M’-এর বিষয় উল্লেখ রয়েছে? 

            ক. ৬টি    খ. ৮টি

            গ. ১২টি   ঘ. ১৪টি

৮.         ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটি?

            ক. সমন্বয়সাধন                                খ. পরিকল্পনা

            গ. প্রেষণা                                       ঘ. সংগঠন

৯.        বিচ্যুতি নির্ণয় ও বিশ্লেষণ ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্গত?

            ক. নির্দেশনা                                    খ. সমন্বয়

            গ. নিয়ন্ত্রণ                                       ঘ. কর্মীসংস্থান

১০.       ব্যবস্থাপনার কোন কাজ ঊর্ধ্বতন অধস্তন সম্পর্ক নিরূপণ করে?

            ক. কাজের পরিধি                             খ. কাজ

            গ. পরিকল্পনা                                   ঘ. নির্দেশনা

১১.       প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কী?

            ক. মানবসম্পদ                                খ. মূলধন

            গ. ভূমি                                          ঘ. যন্ত্রপাতি

১২.       পদোন্নতি ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্ভুক্ত?

            ক. সংগঠন                                      খ. কর্মীসংস্থান

            গ. নিয়ন্ত্রণ                                       ঘ. নির্দেশনা

১৩.       ব্যবস্থাপনা চক্রে পরিকল্পনার পূর্ববর্তী কাজ কোনটি?

            ক. প্রেষণা                                       খ. সংগঠন

            গ. নিয়ন্ত্রণ                                       ঘ. সমন্বয়

১৪.       ব্যবস্থাপনার সব কাজের ভিত্তি কোনটি?

            ক. পরিকল্পনা                                  খ. সংগঠন

            গ. নেতৃত্ব                                        ঘ. নিয়ন্ত্রণ

১৫.       কোনটি প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যবস্থাপনার মানবীয় উপকরণ

            ক. রাজস্ব                                        খ. কাঁচামাল

            গ. দক্ষতা                                       ঘ. জনশক্তি

১৬.       ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কী?

            ক. সমন্বয়                                       খ. নেতৃত্বদান

            গ. পরিকল্পনা                                   ঘ. সংগঠন

সঠিক উত্তর

১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. গ

  • মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক
    রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা