প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬

‘বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয় ১৪ ডিসেম্বর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়–৫

∎ বহুনির্বাচনি প্রশ্ন

১.         বাংলাদেশের প্রথম সরকার কত সালে গঠিত হয়?

            ক. ১৯৬৬ সালে                                               খ. ১৯৬৯ সালে

            গ. ১৯৭১ সালে                                                ঘ. ১৯৭২ সালে

২.         মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন?

            ক. তাজউদ্দীন আহমদ                                       খ. সৈয়দ নজরুল ইসলাম

            গ. এম এ জি ওসমানী                                        ঘ. শেখ মুজিবুর রহমান

৩.        মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

            ক. তাজউদ্দীন আহমদ                                       খ. সৈয়দ নজরুল ইসলাম

            গ. শেখ মুজিবুর রহমান                                      ঘ. এম মনসুর আলী

৪.         মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

            ক. তাজউদ্দীন আহমদ                                       খ. এম এ জি ওসমানী

            গ. সৈয়দ নজরুল ইসলাম                                   ঘ. শেখ মুজিবুর রহমান

৫.         ১৯৫২ সালে কোন আন্দোলন সংঘটিত হয়?

            ক. শিক্ষা আন্দোলন                                          খ. ভাষা আন্দোলন

            গ. ছয় দফা আন্দোলন                                       ঘ. গণ-অভ্যুত্থান

৬.        ছয় দফা আন্দোলন কত সালে সংঘটিত হয়?

            ক. ১৯৫২                                                       খ. ১৯৬২

            গ. ১৯৬৬                                                       ঘ. ১৯৬৯

৭.         ৭ই মার্চের ভাষণ কোথায় দেওয়া হয়?

            ক. পল্টন ময়দান                                              খ. রেসকোর্স ময়দান

            গ. কালুরঘাট                                                   ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়

৮.         ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান কোথা থেকে স্বাধীনতার ঘোষণা দেন?

            ক. রেসকোর্স ময়দান                                         খ. ঢাকা বেতারকেন্দ্র

            গ. কালুরঘাট বেতারকেন্দ্র                                   ঘ. চট্টগ্রাম বন্দর

৯.        প্রতিবছর ১৪ ডিসেম্বর কোন দিবস পালন করা হয়?

            ক. স্বাধীনতা দিবস                                            খ. বিজয় দিবস

            গ. শহিদ বুদ্ধিজীবী দিবস                                   ঘ. ভাষাশহিদ দিবস

১০.       পাকিস্তান সরকার কোন বাহিনী গড়ে তুলেছিল?

            ক. মুক্তিবাহিনী                                                 খ. রাজাকার

            গ. আনসার                                                     ঘ. পুলিশ

১১.       ১৯৭১ সালে যুবকদের কোথায় মুক্তিবাহিনীর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল?

            ক. পাকিস্তান                                                   খ. ভারত

            গ. নেপাল                                                       ঘ. ভুটান

১২.       ভারত প্রায় কতজন শরণার্থীকে আশ্রয় দিয়েছিল?

            ক. ৫০ লাখ                                                    খ. ৭০ লাখ

            গ. ১ কোটি                                                      ঘ. ২ কোটি

১৩.       যৌথ বাহিনী কবে গঠিত হয়?

            ক. ৭ই মার্চ ১৯৭১                                              খ. ২৬ মার্চ ১৯৭১

            গ. ২১ নভেম্বর ১৯৭১                                         ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১

১৪.       যৌথ বাহিনীর প্রধান কে ছিলেন?

            ক. জেনারেল নিয়াজি                                        খ. জগজিৎ সিং অরোরা

            গ. জর্জ হ্যারিসন                                              ঘ. ইয়াহিয়া খান

১৫.       পাকিস্তানি বাহিনী কবে আত্মসমর্পণ করে?

            ক. ১৪ ডিসেম্বর                                                খ. ১৫ ডিসেম্বর

            গ. ১৬ ডিসেম্বর                                                ঘ. ১৭ ডিসেম্বর

সঠিক উত্তর

১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. খ ৮. গ ৯. গ ১০. খ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. গ

∎ শূন্যস্থান পূরণ করো
১. ১৯৭১ সালের ১০ এপ্রিল         নিয়ে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়।

২. ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের         আম্রকাননে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।

৩. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন        ।

৪. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হয়         কে।

৫. ১৯৫২ সালে         আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়।

৬. ১৯৬৬ সালে         দফা আন্দোলন সংঘটিত হয়।

৭. ১৯৭১ সালের ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান         ময়দানে ভাষণ দেন।

৮. ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান

        বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।

৯. প্রতিবছর ১৪ ডিসেম্বর ‘        বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয়।

১০. পাকিস্তান সরকার        , রাজাকার, আলবদর ও আলশামস নামে বিভিন্ন বাহিনী গড়ে তোলে।

১১. যুবকদের         প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

১২. ১৯৭১ সালের ১লা আগস্ট জর্জ হ্যারিসন যুক্তরাষ্ট্রের         শহরে কনসার্টের আয়োজন করেছিলেন।

সঠিক উত্তর

১. জনপ্রতিনিধিদের ২. বৈদ্যনাথতলা

৩. তাজউদ্দীন আহমদ ৪. এম এ জি ওসমানী

৫. ভাষা ৬. ছয় ৭. রেসকোর্স ৮. কালুরঘাট

৯. শহিদ ১০. শান্তি কমিটি ১১. মুক্তিবাহিনী

১২. নিউইয়র্ক

  • রাবেয়া সুলতানা, িশক্ষক
    বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা