
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বোঝায়?
ক. স্টার্ট/স্টপ-ট্রান্সমিশন খ. স্টপ ট্রান্সমিশন
গ. স্টার্ট ট্রান্সমিশন ঘ. লিনিয়ার ট্রান্সমিশন
২. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন?
ক. ব্রডব্যান্ড খ. ভয়েস ব্যান্ড
গ. ন্যারো ব্যান্ড ঘ. লার্জ ব্যান্ড
৩. নিচের কোনটি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডের নির্দেশক?
ক. মাল্টিকাস্ট মোড খ. ব্রডকাস্ট মোড
গ. ইউনিকাস্ট মোড ঘ. সেমি কাস্ট মোড
৪. নিচের কোনটি কো-এক্সিয়াল কেব্ল ঘিরে জড়ানো থাকে?
ক. প্লাস্টিকের আবরণ খ. নাইলন সুতার জাল
গ. প্লাস্টিক ইনসুলেশন ঘ. ফোমের ইনসুলেশন
৫. কোনটি কো-এক্সিয়াল কেব্লের সুবিধা?
ক. টুইস্টেড পেয়ারের চেয়ে গতি কম খ. ডেটা ট্রান্সফার রেট কম
গ. ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম ঘ. সিগন্যাল ট্রান্সমিট অপেক্ষাকৃত কম
৬. এসটিপি কেব্লের বাইরে নিচের কোনটি থাকে?
ক. জ্যাকেট বা কেব্ল খ. জ্যাকেট বা কেসিং
গ. ইউটিপি বা কেসিং ঘ. কেসিং
৭. কোন কেব্ল যোগাযোগ কেব্ল হিসেবে ব্যবহৃত হয়?
ক. ফাইবার অপটিক খ. টুইস্টেট পেয়ার
গ. অপটিক্যাল ফাইবার ঘ. কো-এক্সিয়াল
৮. বর্তমানে জোগানকৃত ইউটিপি কেব্লের ডেটা ট্রান্সমিশন গতি সর্বোচ্চ কত এমবিপিএস?
ক. ১০০ খ. ৫০
গ. ৫০০ ঘ. ১০০০
৯. কোনটি কো-এক্সিয়াল কেব্লকে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়?
ক. মেটালিক ফরেন খ. প্লাস্টিকের জ্যাকেট
গ. সলিড কপার ওয়্যার ঘ. বেইডেড ওয়্যার
১০. যখন কপার ওয়্যারগুলো টুইস্টেড করা হয়, তখন কী ফলাফল হয়?
ক. EMI কমে খ. পরিবাহিকতা কমে
গ. রোধ কমে ঘ. তার স্থায়ী হয়
১১. কী দিয়ে অপটিক্যাল ফাইবার কেব্ল তৈরি হয়?
ক. কাচ তন্তু খ. ইস্পাত
গ. কপার ঘ. ফেরাস কোর
১২. নিচের কোনটি বর্তমানে প্রাপ্ত অপটিক্যাল ফাইবারের ডেটা পরিবহনের হারে সীমা নির্দেশক?
ক. 1mbps-100mbps খ. 100gbps-100gbps
গ. 1gbps-100gbps ঘ. 100mbps-2gbps
১৩. কীভাবে আন্তমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে?
ক. সমুদ্র তলদেশ দিয়ে খ. বায়ুর মধ্য দিয়ে
গ. মাটির নিচ দিয়ে ঘ. ভূ–উপগ্রহের মাধ্যমে
১৪. কমিউনিকেশন বলতে কী বোঝায়?
i. মেসেজ প্রেরণ ii. তথ্য গ্রহণের ক্ষমতা
iii. তথ্যের প্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক. ii ও iii খ. i ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১৫. ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কী বোঝায়?
i. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ii. সিনক্রোনাস ট্রান্সমিশন
iii. আইসোক্রোনাস ট্রান্সমিশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. মুঠোফোনের আবিষ্কারক কে?
ক. ড. মার্টিন কুপার খ. গ্রাহাম বেল
গ. রিচার্ড ফাইনম্যান ঘ. মাদাম কুরি
সঠিক উত্তর
১. ক ২. ক ৩. গ ৪. গ ৫. গ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা