এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা–২০২৬

সফল উদ্যোক্তা জ্ঞান রাখেন সঠিক পরিকল্পনায়

ব্যবসায় উদ্যোগ: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–২

১.         সফল উদ্যোক্তা কোন বিষয়ের প্রতি গভীর জ্ঞান রাখেন?

            ক. ব্যবস্থাপনা                                  খ. পরিকল্পনা

            গ. নিয়ন্ত্রণ                                       ঘ. মুনাফাসংক্রান্ত

২.         কোনটি জেনেও উদ্যোক্তা ব্যবসায় স্থাপন ও পরিচালনা করেন?

            ক. অনিশ্চিত ঝুঁকি                             খ. নিশ্চিত সাফল্য

            গ. ভবিষ্যৎ সম্ভাবনা                          ঘ. ঋণের সুবিধা         

৩.        আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হিসেবে কাদের সক্রিয় ভূমিকা রয়েছে?

            ক. শ্রমিকদের                                  খ. উদ্যোক্তাদের

            গ. সরকারের                                   ঘ. জমিদারদের

৪.         যিনি উদ্যোগ গ্রহণ করেন, তাঁকে কী বলা হয়?

            ক. ব্যবসায়ী                                    খ. উদ্যোক্তা

            গ. বিত্তবান                                      ঘ. ব্যাংকার

৫.         সফল উদ্যোক্তা কোনটিতে পরিতৃপ্তি ও অসীম আনন্দ পান?

            ক. চ্যালেঞ্জমূলক কাজে                       খ. কাজের সাফল্যে

            গ. লাভবান হলে                               ঘ. বিশেষ কাজে          

৬.        উদ্যোক্তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?

            ক. Entrepreneur                           খ. Extrepreneur

            গ. Extrepreneurship                     ঘ. Business Entrepreneur

৭.         অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য উদ্যোক্তা কী করেন?

            ক. পরিকল্পনা                                  খ. সুযোগের সদ্ব্যবহার

            গ. প্রশিক্ষণ গ্রহণ                              ঘ. শিক্ষা গ্রহণ             

৮.         কিসের অভাবে বাংলাদেশের অনেক শিল্পকারখানায় উত্পাদন পূর্ণমাত্রায় হচ্ছে না?

            ক. স্থায়ী পুঁজি                                  খ. চলতি পুঁজি

            গ. নিজস্ব তহবিল                              ঘ. ব্যবসায়িক ঋণ       

৯.        বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত কী ধরনের সুবিধা?

            ক. অবকাঠামোগত                            খ. সরকারি পৃষ্ঠপোষকতা

            গ. আর্থসামাজিক                              ঘ. আইনশৃঙ্খলা          

১০.       ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনাকে কী বলে?

            ক. উদ্যোগ                                      খ. ব্যবসায় উদ্যোগ

            গ. আত্মকর্মসংস্থান                            ঘ. শিল্প     

১১.       কোনটি উদ্যোক্তার ব্যক্তিগত গুণ?

            ক. আকর্ষণীয় ব্যক্তিত্ব                         খ. বংশ ও পারিবারিক মর্যাদা

            গ. ঝুঁকি গ্রহণের মনোভাব                   ঘ. অভিজ্ঞতা ও মূলধনের ব্যবহার

১২.       যে ব্যবসায়ে ঝুঁকি বেশি, তাতে কী বিদ্যমান?

            ক. মুনাফা কম                                 খ. মুনাফা বেশি

            গ. সহজে গঠন                                 ঘ. ব্যয় বেশি

১৩.       প্রত্যাশিত মুনাফা অর্জিত না হওয়াকে কী বলে?

            ক. ঝুঁকি                                          খ. ক্ষতি    

            গ. সম্ভাবনা                                     ঘ. অনিশ্চয়তা

সঠিক উত্তর

১. খ ২. ক ৩. খ ৪. খ ৫. খ ৬. ক ৭. ক ৮. খ ৯. ক ১০. খ ১১. ক ১২. খ ১৩. ক

  • মিজানুর রহমান, শিক্ষক
    ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা