অসচ্ছল শিক্ষার্থীদের এসইউবিতে পড়ার সুযোগ

স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাস
ছবি: সংগৃহীত

প্রত্যন্ত অঞ্চলের ও সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) চালু করেছে ‘প্রান্তিক প্রসার’ নামে একটি বিশেষ প্রকল্প। সারা দেশকে ৩২টি শ্রেণিতে ভাগ করে ৩২টি দলের আওতায় বর্তমানে শিক্ষার্থী বাছাইয়ের কাজ চলছে। চলতি স্প্রিং সেমিস্টার থেকেই প্রান্তিক প্রকল্পের সহায়তায় অসচ্ছল, কিন্তু মেধাবী শিক্ষার্থীরা এসইউবিতে পড়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) সমন্বয়ে প্রকল্পের মূল পৃষ্ঠপোষক ও তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রাস্টি বোর্ডের সভাপতি এ এম শামীম, সহসভাপতি মাহবুবুর রহমান ও উপাচার্য মো. আনোয়ারুল কবির। প্রান্তিক প্রসার প্রকল্পের আওতায় স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা এসইউবির ফেসবুক পেজ (facebook.com/subedbd), ই–মেইল (cdc@sub.edu.bd) অথবা ফোন নম্বরে (০১৭৬৬৬৬৩২৪৭) যোগাযোগ করতে পারেন