ইন্টার্নশিপ, কর্মশালাসহ নানা সুযোগের খোঁজ

মডেল: আমিন ও দীপিকা
ছবি: স্বপ্ন নিয়ে
  • নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)। নারী উদ্যোক্তাদের জন্য একটি উন্নয়ন প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কোর্সের আয়োজন করেছে বিসিকের প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি। এসএসসি উত্তীর্ণ যেকোনো ছাত্রছাত্রী এই সরকারি প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে: ০১৫৩৪২৭৮১৫৫।

  • ওয়ালটনের ‘প্রফেশনাল ইন্টার্নশিপ প্রোগ্রাম এইচআর’–এর আওতায় ছাত্রছাত্রীর কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। ন্যূনতম ৩.২৫ সিজিপিএ থাকলে আবেদন করতে পারেন। এই শিক্ষানবিশির মাধ্যমে মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের সুযোগ হবে। আবেদনের জন্য এই লিংকে ক্লিক করুন।

  • ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং লিমিটেডের মানবসম্পদ ও ব্র্যান্ডিং বিভাগে ব্যবস্থাপনা ও বিপণনে পড়ালেখা করা শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। hr@twelvebd.com ই–মেইলে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।

  • বিবিএ ও এমবিএ পড়া শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাবিলন গ্রুপে মানবসম্পদ বিভাগে ইন্টার্নি পদে আবেদন গ্রহণ করা হচ্ছে। career@babylon-bd.com ই–মেইলে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।

  • ই–কমার্স প্ল্যাটফর্ম পিকাবুতে কনটেন্ট ডেভেলপমেন্ট বিভাগে ইন্টার্নি পদে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। hr@pickaboo.com ই–মেইলে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।

  • ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আয়োজনে নানা দেশের তরুণ ও শিক্ষার্থীদের নিয়ে অষ্টম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফেস্টিভ্যাল ২০২২–এর আয়োজন করা হয়েছে। উৎসব চলবে ২৬ ফেব্রুয়ারি থেকে আগামী ১ মার্চ পর্যন্ত। এই আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা নাম নিবন্ধন করতে পারেন। বিস্তারিত জানা যাবে এখানে

  • তরুণদের সংস্কৃতিমুখী করতে ও চলচ্চিত্রের বহুমাত্রিকতা সম্পর্কে জানাতে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮ ’। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে