শিক্ষা ক্যাডার কর্মকর্তারা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য মাউশিতে কর্মসূচি পালন করছেন
শিক্ষা ক্যাডার কর্মকর্তারা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য মাউশিতে কর্মসূচি পালন করছেন

৯ বছর ধরে প্রভাষক

পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ জারির দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ৩৬ থেকে বিভিন্ন বিসিএসে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা। আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।

পদবঞ্চিত প্রভাষক পরিষদের ব্যানারে শতাধিক শিক্ষক উপস্থিত অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকেরা জানিয়েছেন, পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়া এবং অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

৯ বছর ধরে আমাদের পদোন্নতি নেই। আমাদের ছাত্ররাও এখন শিক্ষক হয়েছেন। তারাও প্রভাষক, আমরাও প্রভাষক। শুধু শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রতি এই বৈষম্য। অন্য কোনো ক্যাডারকে তো পদোন্নতির জন্য রাস্তায় আসতে হয় না।
সচিব তালুকদার, শিক্ষক

তাঁদের অভিযোগ, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে গত ১৬, ১৭ ও ২১ সেপ্টেম্বর ২০২৬ বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা অনুষ্ঠিত হয়। তবে সভার পরও এখন পর্যন্ত পদোন্নতির সরকারি আদেশ জারি করা হয়নি।

কর্মসূচিতে সচিব তালুকদার নামের এক শিক্ষক বলেন, ‘৯ বছর ধরে আমাদের পদোন্নতি নেই। আমাদের ছাত্ররাও এখন শিক্ষক হয়েছেন। তারাও প্রভাষক, আমরাও প্রভাষক। শুধু শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রতি এই বৈষম্য। অন্য কোনো ক্যাডারকে তো পদোন্নতির জন্য রাস্তায় আসতে হয় না।’ তিনি আরও বলেন, ‘আমরা আর কোনো আশ্বাস শুনব না, সরকারি আদেশ আসার আগপর্যন্ত এখানে থাকব।’