সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। পাশে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সচিবালয়, ঢাকা ১৯ ফেব্রুয়ারি
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। পাশে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সচিবালয়, ঢাকা ১৯ ফেব্রুয়ারি

শিক্ষাক্রম রিভিউ করা হবে: নতুন শিক্ষামন্ত্রী

শিক্ষাক্রম রিভিউ করা হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় লিখিত বক্তব্যে শিক্ষা নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন নতুন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা নিয়ে রাষ্ট্র গড়ব।’