
বিদেশে পড়াশোনার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। কিন্তু কোন দেশে পড়বেন, কোন বিশ্ববিদ্যালয় বা কোর্স বেছে নেবেন, বৃত্তির সুযোগ কোথায় রয়েছে কিংবা ভিসার জন্য কী ধরনের প্রস্তুতি প্রয়োজন—এসব সিদ্ধান্ত নিতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। বিশেষ করে যাঁরা প্রথমবার বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য পুরো প্রক্রিয়াটি বুঝে ওঠা সহজ নয়। এই জায়গায় শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করছে উইজডম এডুকেশন।
২০১৪ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এক যুগ ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ খুঁজে নিতে সহায়তা করছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫ হাজার ২৪৫ জনের বেশি শিক্ষার্থীকে বিভিন্ন পর্যায়ে সহায়তা করেছে তারা। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্যে নিবন্ধিত কার্যালয়ের পাশাপাশি ঢাকার বনানী ও ধানমন্ডিতে রয়েছে তাদের কার্যালয়।
উইজডম এডুকেশনের কাজ কেবল বিশ্ববিদ্যালয়ে আবেদন করার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা, পছন্দ, আর্থিক সামর্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় নিয়ে উপযুক্ত দেশ, বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বৃত্তির সুযোগ খোঁজা, আবেদনপত্র তৈরি, প্রয়োজনীয় নথিপত্র যাচাই, ভিসা আবেদনের প্রস্তুতি এবং বিদেশযাত্রার আগে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার নিবন্ধনসংক্রান্ত সহায়তাও প্রতিষ্ঠানটির সেবার অংশ। উইজডম এডুকেশনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস (British Council IELTS), পিয়ারসন পিটিই (Pearson PTE) এবং ইটিএস টোয়েফল (ETS TOEFL) পরীক্ষার নিবন্ধন পার্টনার হিসেবে কাজ করে। ফলে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রস্তুতির পাশাপাশি ইংরেজি ভাষা পরীক্ষার নিবন্ধন সম্পর্কেও সহায়তা পেতে পারেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল এইচ পলাশের নেতৃত্বে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শসেবায় অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক শিক্ষা খাতে কামরুল এইচ পলাশের বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত পরিচিতি রয়েছে। এর মধ্যে রয়েছে এডুকেশন এজেন্ট ট্রেনিং কোর্স (ইএটিসি), কোয়ালিফায়েড এডুকেশন এজেন্ট কাউন্সেলর, নিউজিল্যান্ড এডুকেশন এজেন্ট কোর্স (এনজেডইএসি), ব্রিটিশ কাউন্সিল ট্রেইনড এজেন্ট এবং আইসিইএফ আইএএস।
কামরুল এইচ পলাশ ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (আইইএএ), এনএএফএসএ: অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস এবং ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাড–ক্যাব) সঙ্গেও পেশাগতভাবে যুক্ত।
প্রতিষ্ঠানটির অর্জনের তালিকায় রয়েছে ব্রিটিশ কাউন্সিল সার্টিফিকেট অব এক্সিলেন্স ২০২৫–২৬, ইউপি এডুকেশন রাইজিং স্টার অ্যাওয়ার্ড ২০২৩ এবং আপগ্রেড জিএসপি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড।
বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে সঠিক তথ্য ও বাস্তবসম্মত পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে উইজডম এডুকেশন। কোনো শিক্ষার্থীর ভিসা অনুমোদন নিশ্চিত করে বলা যায় না। কারণ, চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাই আবেদনকারীর যোগ্যতা, আর্থিক সক্ষমতা ও প্রয়োজনীয় নথিপত্রের ভিত্তিতে আবেদন প্রস্তুত করা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির বক্তব্য, শিক্ষার্থীদের প্রত্যাশা ও বাস্তব পরিস্থিতির মধ্যে সামঞ্জস্য রাখা এবং আবেদনপ্রক্রিয়ায় নিয়ম মেনে চলা তাদের কাজের অন্যতম দিক।
উইজডম এডুকেশন জানিয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে পরামর্শ ও আবেদন-সহায়তার জন্য তারা কোনো সার্ভিস চার্জ নেয় না। তবে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, ভিসা ফি, ভাষা পরীক্ষার ফি, বিমা ও অন্যান্য সংশ্লিষ্ট খরচ শিক্ষার্থীদের বহন করতে হয়।
ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বাংলাদেশের শিক্ষার্থীরা যেন নিজেদের যোগ্যতা ও লক্ষ্য অনুযায়ী বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নিতে পারেন, সে জন্য তথ্য ও পরামর্শসেবা আরও সহজলভ্য করাই তাদের লক্ষ্য।
২০১৪ সালে শুরু হওয়া উইজডম এডুকেশনের এই পথচলায় এখন পর্যন্ত অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করতে চায়। বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীদের সঠিক তথ্য সংগ্রহ, খরচ সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া এবং নিজেদের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোর্স বেছে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
যোগাযোগ: উইজডম এডুকেশন
বনানী কার্যালয়: প্লট–৩৫, আবেদিন টাওয়ার, লিফট–৪, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী সি/এ, ঢাকা–১২১৩।
ধানমন্ডি কার্যালয়: ৬৩/সি, নিউ লাজ ফার্মা বিল্ডিং, লেভেল–৭, গ্রিন লাইন বাস কাউন্টারের বিপরীতে, (ধানমন্ডি–৩২ সিগন্যালের কাছে) ঢাকা–১২০৫।
হটলাইন: ০৯৬৪৩-২১৮৮৭৭
কল ও হোয়াটসঅ্যাপ: ০১৩৩০-২১ ৬৬ ৮২
ওয়েবসাইট: www.thewisdombd.com