বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস (এনাটমি) প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্সের রেজিস্ট্রেশন চলছে। আজ মঙ্গলবার পর্যন্ত চলবে ওরিয়েন্টেশন কোর্সের রেজিস্ট্রেশন।
বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস (এনাটমি) প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ফ্যাকাল্টি অব বেসিক মেডিকেল সায়েন্সেস কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশন কোর্স ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সপ্তাহে দুই দিন সশরীর অনুষ্ঠিত হবে। প্রতি বৃহস্পতিবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব, বিসিপিএস’ বরাবর ১,০০০/- (এক হাজার) টাকা UCBL ও DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে ৩ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।
** বিস্তারিত দেখতে ক্লিক করুন