
বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। তবে এই স্বপ্ন পূরণে প্রয়োজন সঠিক প্রস্তুতি। বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তি ও ভিসার আবেদন থেকে শুরু করে পড়াশোনার খরচ—সবকিছুই সময়মতো গুছিয়ে নেওয়া জরুরি। যাঁরা বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, এ চারটি বিষয় তাঁদের চেকলিস্টে রাখা দরকার।
শিক্ষাজীবন থেকেই নিজের টাকা ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তোলা জরুরি। ব্যক্তিগত খরচ পরিচালনা, সঞ্চয় ও দৈনন্দিন লেনদেনের জন্য ইবিএলের ‘ক্যাম্পাস অ্যাকাউন্ট’ হতে পারে একটি ভালো শুরু। মাত্র ১০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায়। এর সঙ্গে রয়েছে প্রথম বছর বিনা মূল্যে ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড, চেকবই ও ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপ ব্যবহারের সুবিধা।
বিদেশে পড়াশোনার জন্য টিউশন ফি, থাকা–খাওয়া, যাতায়াতসহ বিভিন্ন খরচ থাকে। এসব খরচের কথা মাথায় রেখে আগে থেকেই সঞ্চয় শুরু করা ভালো। প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়েও ভবিষ্যতের জন্য ভালো সঞ্চয় গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে ইবিএলের ‘মাসিক সঞ্চয় প্রকল্প’ শিক্ষার্থী ও তাঁদের পরিবারকে নিয়মিত টাকা জমাতে সাহায্য করতে পারে।
বিদেশে উচ্চশিক্ষার খরচ অনেক সময় শিক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সঞ্চয়ের পাশাপাশি বাড়তি অর্থের প্রয়োজন হলে শিক্ষাঋণ হতে পারে একটি সমাধান। ইবিএলের ‘এডুকেশন লোন (এডু লোন)’–এর মাধ্যমে প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা পড়াশোনার খরচ মেটাতে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন, যা পরিশোধের জন্য রয়েছে সর্বোচ্চ আট বছর পর্যন্ত সময়।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়ার পর গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো বিদেশে টিউশন ফি ও অন্যান্য শিক্ষাসংক্রান্ত খরচের টাকা পাঠানো। এ জন্য রয়েছে ‘ইবিএল স্টুডেন্ট ফাইল’ সেবা। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় নিয়ম মেনে বিদেশে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও অন্যান্য অনুমোদিত খরচের টাকা পাঠাতে পারেন। এই সেবা শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের আর্থিক লেনদেনের প্রক্রিয়া সহজ করতে সাহায্য করে।
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু থেকে আর্থিক বিষয়গুলো গুছিয়ে রাখলে শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ার দিকে আরও বেশি মনোযোগ দিতে পারেন। আর এই পথচলায় প্রয়োজনীয় ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে শিক্ষার্থীদের পাশে রয়েছে ইবিএল।
ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: