
প্রথম আলো ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র আয়োজনে শুরু হয়েছে ‘প্রথম আলো–শিখো আলোর শিখা কুইজ’ প্রতিযোগিতাভিত্তিক প্ল্যাটফর্ম।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও শিখোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় প্রথম আলোর চিফ অব ডিজিটাল বিজনেস জাবেদ সুলতান, শিখোর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইশমাম চৌধুরী, শিখোর প্রোডাক্ট লিড, এআই ও গ্রোথ রিফাত বিন আলম রোহিত, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক রাশেদুল আলম, প্রথম আলোর সিনিয়র ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজার হোসাইন আল ফারাবী, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাভেদ উপস্থিত ছিলেন।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র–ছাত্রীদের জন্য শ্রেণিভিত্তিক এ অনলাইন কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যতবার খুশি অংশ নিতে পারবে। কুইজের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের মেধা যাচাইয়ের সঙ্গে জাতীয় পর্যায়ের সেরাদের সেরা হওয়ার অনন্য সুযোগ পাবে। শিক্ষার্থীরা নিজেদের যাচাইয়ের পাশাপাশি পুরস্কারও পাবে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের পাশাপাশি লিডারবোর্ডে নাম তোলারও সুযোগ আছে।
আলোর শিখা কুইজে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করতে হবে শিক্ষার্থীদের। নিবন্ধন খুব সহজেই করা যাবে। নিবন্ধনসহ কুইজের বিস্তারিত তথ্যর জন্য ক্লিক করো এ। এই ওয়েবসাইটে মিলবে কুইজের নানা তথ্য।