
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও সঠিক দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, পড়াশোনার খরচ, ভর্তির শর্ত কিংবা ভিসা আবেদন নিয়ে অনেক শিক্ষার্থীই অনিশ্চয়তায় থাকেন। প্রয়োজনীয় তথ্য ও সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক সময় পিছিয়ে যায় তাঁদের উচ্চশিক্ষার পরিকল্পনা। শিক্ষার্থীদের এসব বিষয়ে সহায়তা করতে কাজ করছে বিডি এক্সপার্ট এডুকেশন।
২০১২ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ খুঁজে নিতে সহায়তা করছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হাজারো শিক্ষার্থীকে উচ্চশিক্ষার বিভিন্ন ধাপে সহযোগিতা করেছে তারা। বর্তমানে কানাডা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
বিডি এক্সপার্ট এডুকেশনের সেবার মধ্যে রয়েছে শিক্ষার্থীর যোগ্যতা, আর্থিক সামর্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী দেশ, বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনে পরামর্শ দেওয়া। পাশাপাশি ভর্তির আবেদন, প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত, ভিসা আবেদন ও ভিসা আবেদনের পর ভিসা–সংক্রান্ত ইন্টারভিউয়ের প্রস্তুতিতেও সহায়তা করা হয়। শিক্ষার্থীরা ফাউন্ডেশন, ডিপ্লোমা, স্নাতক, প্রি-মাস্টার্স, স্নাতকোত্তর ও পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমাসহ বিভিন্ন পর্যায়ে পড়াশোনার বিষয়ে পরামর্শ নিতে পারেন।
প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিলের অফিশিয়াল আইইএলটিএস রেজিস্ট্রেশন বুথ হিসেবেও কাজ করছে। এ ছাড়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ, শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন এবং বিভিন্ন শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে উচ্চশিক্ষার প্রয়োজনীয় তথ্য জানার সুযোগ তৈরি করছে।
বিডি এক্সপার্ট এডুকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের বিদেশে পড়তে সহায়তা করা নয়, বরং সঠিক তথ্য, স্বচ্ছ পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তাঁদের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্তকে সহজ করা।’
দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে কাজ করছে বিডি এক্সপার্ট এডুকেশন।
যোগাযোগ: বিডি এক্সপার্ট এডুকেশন, ৪৪/৭/এ ও ৪৪/৭/বি (ষষ্ঠ তলা), সলিড পয়েন্ট করিম টাওয়ার, পশ্চিম পান্থপথ (বিআরবি হাসপাতালের বিপরীতে) ঢাকা।
হটলাইন: ০১৮৯৬-২১৫৫২২
ওয়েবসাইট: www.bdexpertcon.com