সব মিলিয়ে দেশে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একই দশা—নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নেই। এর মধ্যে পাঁচটিতে এখনো শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। তবে উপাচার্য নিয়োগ দিয়ে যেনতেনভাবে শিক্ষা কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলছে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী আছে; শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীও নিয়োগ দেওয়া হয়েছে। নেই নিজস্ব স্থায়ী ক্যাম্পাস।