
বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ঢাকায় এডুকেশন মিটের আয়োজন করেছে দেশের অন্যতম শিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মেইসেস।
আগামী শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে দেশের সবচেয়ে বড় এ শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। মেলায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ও মালয়েশিয়ার ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবেন।
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও পরামর্শের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
আয়োজকেরা বলছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনা ও পরামর্শ করার সুযোগ প্রদান করা, বিদেশে অধ্যয়নের সম্ভাবনা, বৃত্তি, ছাত্রজীবনের অভিজ্ঞতা, জীবনযাত্রা, কোনো নির্দিষ্ট বিদ্যালয়ে ভর্তির যোগ্যতা এবং অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের জানার উদ্দেশ্যেই বৃহৎ পরিসরে এডুকেশন মিটের আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থীরা ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন বিনা মূল্যে। তবে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে https://studyabroadwithmaces.com আগে থেকেই নিবন্ধন করতে উৎসাহিত করছে মেইসেস। বিজ্ঞপ্তি