
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সঙ্গে অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) একটি সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এইউএপির একটি প্রতিনিধি দল গত ১৬ নভেম্বর এআইইউবির ক্যাম্পাস পরিদর্শন করেন। তখন উভয় পক্ষের মধ্যে উচ্চশিক্ষা কার্যক্রমের আওতায় বিভিন্ন বিষয়ে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।
এইউএপির প্রতিনিধিদলে সাউথভিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসআইএসসি, ফিলিপাইন) প্রতিনিধিত্ব করেন এসআইএসসির প্রধান নির্বাহী উপদেষ্টা এবং সাউথভিল গ্লোবাল এডুকেশন নেটওয়ার্কের (এসজিইএন) চেয়ারম্যান জেনেভিভ লেডেসমা-লরেল। ভার্জেন মিলাগ্রোসা ইউনিভার্সিটি ফাউন্ডেশনের (ভিএমইউএফ, ফিলিপাইন) প্রতিনিধিত্ব করেন ভিএমইউএফ-এর ফাইন্যান্সের ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলিন মে পি জুয়ান এবং ভিএমইউএফের কলেজ অব এডুকেশনের ডিন ডুলস মেরি বি সোলিস। আওয়ার লেডি অব ফাতিমা ইউনিভার্সিটির (এলএফইউ, ফিলিপাইন) প্রতিনিধিত্ব করেন ওএলএফইউর গ্র্যাজুয়েট স্কুলের সহকারী ডিন রোদেহলিয়া এম লেগাস্টো-ম্যাকাসপাক। সান পেড্রো কলেজের (এসপিসি, ফিলিপাইন) প্রতিনিধিত্ব করেন এসপিসির আইসিটি সেন্টারের পরিচালক প্রকৌশলী আইরিন পি জামোরা এবং এসপিসির তথ্য ব্যবস্থা বিশ্লেষক জন পল সি সিলভা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান ইশতিয়াক আবেদিনের উপস্থিতিতে উপাচার্য কারমেন জেড লামাগনা এআইইউবির পক্ষে এবং এইউএপির প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ ছাড়া আলোচনা অনুষ্ঠানে অংশ নেন লাইসিয়াম অব দ্য ফিলিপাইনস ইউনিভার্সিটির (এলপিইউ, ফিলিপাইন) প্রেসিডেন্ট পিটার পি লরেল এবং সেন্টার ফর টেকনিক্যাল অ্যান্ড হায়ার এডুকেশন বিশ্ববিদ্যালয়ের (সিইটিওয়াইএস, মেক্সিকো) ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো লিওন গার্সিয়া এবং সিইটিওয়াইএস বিশ্ববিদ্যালয়ের চিফ ইন্টারন্যাশনাল অফিসার প্রফেসর স্কট ভেনেজিয়া।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইউএপির মহাসচিব রিকার্ডো পি পামা, নির্বাহী সচিব মিসেস সুপাপোর্ন চুয়াংচিড এবং প্রশাসনিক কর্মকর্তা জনাব কৃত্তিফাত্তারাফং পুনসুচার্ট ও এইউএপি সচিবালয়ের সদস্যরা এবং এআইইউবির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।