অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক মো. আল ফোরকান, অধ্যাপক মো. নুরুল ইসলাম, অধ্যাপক মো. মাসউদ, অধ্যাপক রইস উদ্দীন ও অধ্যাপক মো. ফরিদুল ইসলাম
অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক মো. আল ফোরকান, অধ্যাপক মো. নুরুল ইসলাম, অধ্যাপক মো. মাসউদ, অধ্যাপক রইস উদ্দীন ও অধ্যাপক মো. ফরিদুল ইসলাম

রাজশাহী–চট্টগ্রাম–জগন্নাথসহ আরও ৬ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী–চট্টগ্রাম–জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আর ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইস উদ্দিন। এ ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ–উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক মো. মাসউদ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক মো. আল ফোরকানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই এ–সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।