অধ্যাপক ফাতেমা খাতুন
অধ্যাপক ফাতেমা খাতুন

শাবিপ্রবি লোকপ্রশাসন বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ফাতেমা খাতুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ফাতেমা খাতুন। তিনি সদ্য সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আশরাফ সিদ্দিকীর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন।

গতকাল সোমবার দায়িত্ব গ্রহণের পর নতুন বিভাগীয় প্রধান ফাতেমা খাতুন বলেন, ‘বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন উন্নয়নে পূর্বের ধারা অব্যাহত রেখে কাজ করে যেতে চাই।’ এ সময় তিনি বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। দায়িত্ব হস্তান্তরকালে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. জসিম উদ্দিন, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আনোয়ারা বেগম, অধ্যাপক ইসমত আরা, অধ্যাপক চৌধুরী আবদুল্লাহ আল হোসাইনীসহ বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে লোকপ্রশাসন সমিতির উদ্যোগে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় লোকপ্রশাসন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।