
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য জরুরি তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনাগুলো হলো—
১. ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর নম্বর এন্ট্রির সময় অবশ্যই অভ্যন্তরীণ পরীক্ষক ও বহিঃপরীক্ষককে উপস্থিত থাকতে হবে।
২. যেসব কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সরঞ্জামাদি পর্যাপ্ত নেই, পরীক্ষার আগেই তা সংগ্রহের ব্যবস্থা করতে হবে।
৩. ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে পরবর্তী সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।