
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন যোসেফাইটস ফাউন্ডেশনের ২০২৫–২৭ মেয়াদে নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে। সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাউন্ডেশনের ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন কনফিডেন্স গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রহমত গ্রুপের পরিচালক লতিফুল বারী, সাধারণ সম্পাদক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গ্রুপের সিনিয়র ইভিপি ও গ্রুপের চিফ লিগ্যাল অফিসার শাফায়েত উল্লাহ, কোষাধ্যক্ষ মাইন্ডস্কেপ কমিউনিকেশন–এর নির্বাহী পরিচালক মাহদি আল আমিন।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন আহমেদ জাফরুল হাসান, চিফ ম্যানেজার অ্যান্ড ইউনিট হেড, করপোরেট ব্যাংকিং, কমার্শিয়াল ব্যাংক অব সিলন; মোহাম্মদ মুনিরুল ইসলাম, হেড অব ব্র্যান্ড অ্যান্ড সিআরএম, বিএআইসি–ডিএফএসকে এবং সংবাদ ব্যক্তিত্ব; মির্জা হাশিবুল হালিম, ইভিপি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক; সালেকীন ইব্রাহিম, ইভিপি, ইস্টার্ন ব্যাংক; এহতেশাম নেওয়াজ, ডিরেক্টর, অর্কিড প্রিন্টার্স; তারেক আজিজ, প্রভাষক, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং সিনান আল আকিল, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সৈয়দ আলমাস কবির, ম্যানেজিং ডিরেক্টর, আয়াই করপোরেশন লিমিটেড অ্যান্ড মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড। তিনি বেসিস ও বিএমসিসিআইয়ের সাবেক সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক।