বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের বৃত্তি, আবেদন ৩০ এপ্রিল পর্যন্ত

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর) বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। ২০২১-২২ শিক্ষাবর্ষেও বৃত্তি দেবে আইসিসিআর। এ জন্য দরখাস্ত আহ্বান করেছে আইসিসিআর। অনলাইনে আবেদন করা যাবে এ বৃত্তির জন্য। ঢাকার ভারতীয় হাইকমিশনের গত মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য বাংলাদেশের শিক্ষার্থীরা বৃত্তি পাবেন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আইসিসিআর বৃত্তির জন্য এ আবেদন করা যাবে। তবে মেডিসিন, প্যারামেডিকেল, ফ্যাশন কোর্স বাদে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তির জন্য এ আবেদন করা যাবে।

আইসিসিআর বৃত্তির আবেদন করতে আগ্রহী প্রার্থীদের http://a2ascholarsships.iccr.gov.in লিংকে লগইন করে আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

মেডিসিন, প্যারামেডিকেল, ফ্যাশন কোর্স বাদে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

আবেদনের যোগ্যতা কি কি

বিই-বিটেক আবেদনকারী প্রার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন থাকতে হবে। ভর্তির পর শিক্ষার্থীদের হোস্টেলে থাকতে হবে।আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থী পাঁচটি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন। ইংরেজির দক্ষতা যাচাইয়ে ৫০০ শব্দে ইংরেজিতে প্রবন্ধ লিখতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা তাঁর TOFEL-IELTS স্কোরও ইংরেজি দক্ষতা নির্ধারণে জমা দিতে পারবেন। যদিও এসব কোর্সের জন্য TOFEL বা IELTS ব্যাধতামূলক নয়।
আবেদন করতে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের নম্বরপত্র আপলোড করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজিতে না থাকলে তা ইংরেজিতে অনুবাদ করে তবেই সাবমিট করতে হবে। অনুবাদ করা কাগজপত্র ছাড়া গ্রহণ করা হবে না।

আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বার্ষিক ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপির বা ৬ হাজার ৮০০ মার্কিন ডলারের মেডিকেল বিমা করা বাধ্যতামূলক।

অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত

ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এ ছাড়া এ বৃত্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভারতীয় হাইকমিশনের শিক্ষা উইংয়ে (প্লট নম্বর: ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা ১২১২; ফোন-৫৫০৬৭৩০১-৩০৮ এক্সটেনশন-১০৯৬/১১১২; ই-মেইল: edu1.dhaka@mea.gov.in) যোগাযোগ করতে বলা হয়েছে।

**আইসিসিআর বৃত্তির বিস্তারিত দেখুন এখানে