এআই/প্রথম আলো
এআই/প্রথম আলো

সুইডেনে ৭৫০টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, আবেদন শেষ ২৫ ফেব্রুয়ারি

সুইডেন সরকার বিদেশি শিক্ষার্থীদের যে ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে, সেটির আবেদন শেষ ২৫ ফেব্রুয়ারি ২০২৬। এর আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ স্কলারশিপটির কেতাবি নাম সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল বা এসআই স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭৫০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দেয়। সম্পূর্ণ অর্থায়িত এ স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে।

সুইডিশ ইনস্টিটিউট ৭৫০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দেয়

বৃত্তির সুযোগ-সুবিধা—

  • জীবনযাত্রার খরচের জন্য শিক্ষার্থীদের মাসে ১২ হাজার সুইডিশ ক্রোনার দেবে

  • ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনার অনুদান দেবে

  • স্বাস্থ্যবিমা প্রদান করবে

  • এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ প্রদান করবে, যা শক্তিশালী নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেবে।

আবেদনের যোগ্যতা—

  • বাংলাদেশের নাগরিক হতে হবে

  • স্নাতক ডিগ্রি থাকতে হবে ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

  • তিন হাজার কর্মঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে (ফুলটাইম প্রায় দেড় বছর কাজের অভিজ্ঞতার সমতুল্য)

  • সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে প্রথম শ্রেণির

  • স্নাতকোত্তরের যে প্রোগ্রামে আবেদন করবেন, তা অবশ্যই এসআই স্কলারশিপের যোগ্য হতে হবে

  • একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবশ্যই নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৬-এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে

  • আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

এআই দ্বারা তৈরি

প্রয়োজনীয় কাগজপত্র—

  • সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)

  • লেটারস অব রেফারেন্স (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)

  • কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)

  • বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি

  • মোটিভেশন লেটার।

আবেদন পদ্ধতি—

আগ্রহী প্রার্থীরা সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। একই লিংক থেকে সিভি, লেটারস অব রেফারেন্স ও কাজের অভিজ্ঞতা এবং নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে।

*আবেদনপদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬।