বৃত্তির জন্য এসএসসি উত্তীর্ণদের তথ্য চায় মাউশি

২০২৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত বৃত্তি দেওয়ার জন্য ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের কাছে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠিয়েছে মাউশি।

চিঠিতে বলা হয়, শিক্ষা বোর্ডগুলোকে ২৭ আগস্টের মধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ও উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য ই-মেইলে ও হার্ড কপি মাউশির মহাপরিচালকের কাছে পাঠাতে হবে।

তথ্যগুলোর মধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের সংখ্যা, মোট উত্তীর্ণ নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ পাওয়া নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা এবং জিপিএ-৫ ছাড়া উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা চাওয়া হয়েছ। এর সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর নামও পাঠাতে হবে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। এ বছরের এসএসসিতে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯।