
পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয় ওআইসি দেশের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে কয়েকটি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। এ বৃত্তির আওতায় কোনো টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিসের ওপর মাস্টার্স অব সায়েন্স ও পিএইচডি প্রোগ্রামে ২৫টি বৃত্তি দেবে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়টি।
কমস্যাটস বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ পাকিস্তানের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
* স্নাতকোত্তরে ১৬ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। স্নাতকোত্তরের জন্য একাডেমিক ক্যারিয়ারে ন্যূনতম সিজিপিএ–২ দশমিক ৫ (৪–এর মধ্যে বা ৫৫ শতাংশ নম্বর) পেতে হবে।
* পিএইচডির জন্য ১৮ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। একাডেমিক ক্যারিয়ারে ন্যূনতম সিজিপিএ–৩ (৪–এর মধ্যে বা ৬০ শতাংশ নম্বর) পেতে হবে।
* অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের বিস্তারিত জানতে এ আবেদনের পদ্ধতি দেখতে এখানে ক্লিক করুন