২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বোর্ড দুই ধরনের বৃত্তি দেবে শিক্ষার্থীদের। একটি ‘মেধাবৃত্তি’, অপরটি ‘সাধারণ বৃত্তি’। আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তালিকা প্রকাশ করে।
মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৩৫০ টাকা হারে বৃত্তি পাবে। বইপত্র ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবছর ৯০০ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবছর ৪৫০ টাকা এককালীন অর্থসাহায্য পাবে।
বৃত্তির তালিকা দেখুন এখানে…
ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি বৃত্তি তালিকা প্রকাশ করেছে, মেধাবৃত্তি ৬০০ টাকা, সাধারণ বৃত্তি ৩৫০ টাকা।