প্রধান শিক্ষকের পরামর্শ

অতিরিক্ত কোনো চাপ নেবে না | এসএসসি ২০২২ - বিশেষ পরামর্শ

মমতাজ বেগম
মমতাজ বেগম

তোমাদের এসএসসি পরীক্ষা আসন্ন। এই মুহূর্তে তোমাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতন থাকতে হবে। এতে তোমরা সুস্থ দেহ ও মন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। পরীক্ষা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি, আমার শিক্ষার্থীরা অবশ্যই সৃজনশীল ও প্রখর মেধাবী। তোমাদের পরীক্ষা ভালো হবে যদি সঠিকভাবে আগামী কয়েক দিন রুটিনমাফিক চলতে পারো। তোমরা অবশ্যই ঠিক সময়ে ঘুমাতে যাবে, সুষম খাবার গ্রহণ করবে এবং তোমাদের পঠিত বিষয়গুলো বারবার অনুশীলন করবে।

পরীক্ষার হলে সঠিক সময়ে পৌঁছাবে। তোমাদের উত্তরপত্র পূরণ করার সময় মনোযোগ সহকারে বৃত্ত ভরাট করবে। সেট কোড, রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর সঠিকভাবে পূরণ করবে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথমে ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে, তারপর উত্তর লিখবে। অতিরিক্ত কোনো চাপ মাথায় নেবে না। পড়াশোনার কাজ ব্যতীত মুঠোফোনে আসক্ত হবে না। যথাসাধ্য স্বাভাবিক থেকো তবেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে।

মমতাজ বেগম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট