এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৯

৭৬. নিচের কোনটি অনুন্নত দেশের বৈশিষ্ট্য?

ক. কৃষিভিত্তিক অর্থনীতি

খ. দক্ষ জনশক্তি

গ. শিল্পের ওপর নির্ভরশীলতা

ঘ. মূলধনের গঠন

৭৭. অনুন্নত দেশের অধিকাংশ জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিসের ওপর নির্ভরশীল?

ক. কৃষি খ. শিল্প

গ. প্রযুক্তি ঘ. সেবা

৭৮. প্রতিকূল বাণিজ্য শর্ত কোন দেশের বৈশিষ্ট্য?

ক. অনুন্নত খ. স্বল্পোন্নত

গ. উন্নয়নশীল ঘ. উন্নত

৭৯. অনুন্নত দেশ কোন ধরনের পণ্য আমদানি করে?

ক. নিত্যপ্রয়োজনীয়

খ. মৎস্যজাত পণ্য

গ. শিল্পজাত পণ্য

ঘ. প্রাথমিক পণ্য

৮০. অনুন্নত দেশের প্রধান বৈশিষ্ট্য হলো—

i. কম উৎপাদনশীল কৃষি খাত

ii. কৃষিভিত্তিক অর্থনীতি

iii. শিল্পের অনগ্রসরতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮১. অনুন্নত দেশে শিল্পকাঠামোর ধরন হলো—

i. শিল্পকাঠামো সেকেলে

ii. অনুন্নত যন্ত্রপাতির ব্যবহার

iii. শ্রমিকদের কম দক্ষতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৯: ৭৬. ক ৭৭ ক ৭৮. ক ৭৯. গ
৮০. ঘ ৮১. গ

িশক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল, ঢাকা