এইচএসসি ২০২২ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

২১. পেশা হিসেবে সমাজকর্ম কীরূপ?

ক. নবীন খ. প্রবীণ

গ. পুরোনো ঘ. আদিম

২২. সমাজকর্ম পেশার সূত্রপাত হয় কোথায়?

ক. আমেরিকায় খ. ইংল্যান্ডে

গ. অস্ট্রেলিয়ায় ঘ. ভারতে

২৩. সমাজকর্ম কী পেশা হিসেবে বিশ্বে স্বীকৃত?

ক. ঐচ্ছিক পেশা খ. অনৈচ্ছিক পেশা

গ. সাহায্যকারী পেশা ঘ. প্রাথমিক পেশা

২৪. বহু দক্ষতাভিত্তিক পেশা হিসেবে কোনটি অধিক যুক্তিযুক্ত?

ক. সমাজকর্ম খ. ব্যবসা

গ. সাংবাদিকতা ঘ. কৃষক

২৫. পেশার বৈশিষ্ট্য কোনটি?

ক. পরিবর্তনীয় খ. কায়িক শ্রমনির্ভর

গ. অর্থ উপার্জনশীল ঘ. স্বেচ্ছাশ্রমনির্ভর

২৬. সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কখন?

ক. ১৯১৩ সালে খ. ১৯১৮ সালে

গ. ১৯৪০ সালে ঘ. ১৯৬০ সালে

২৭. পেশার কোন বৈশিষ্ট্য সমাজকর্মের ক্ষেত্রে প্রযোজ্য?

ক. বিশেষ জ্ঞান খ. উপার্জন ক্ষমতা

গ. উচ্চতর ডিগ্রি ঘ. দায়িত্ববোধ

২৮. বিশ্বের বিভিন্ন দেশে সমাজকর্ম শিক্ষা দেওয়া হচ্ছে কীভাবে?

ক. সাধারণ সিলেবাস দিয়ে

খ. আন্তর্জাতিক মানের সিলেবাস দিয়ে

গ. স্বীকৃত সিলেবাস দিয়ে

ঘ. সনাতন সিলেবাস দিয়ে

২৯. সমস্যার সমাধানকারী পেশা হিসেবে নিচের কোনটির গুরুত্ব অপরিসীম?

ক. সমাজসেবা খ. সমাজকর্ম

গ. চিকিৎসা ঘ. আইন

৩০. সম্পদের সদ্ব্যবহারের ক্ষেত্রে কোন পেশার গুরুত্ব অপরিসীম?

ক. চিকিৎসা খ. আইন

গ. সমাজকর্ম ঘ. ব্যবসা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.ক ২২.খ ২৩.গ ২৪.ক ২৫.গ ২৬.গ ২৭.ক ২৮.খ ২৯.খ ৩০.গ

কামরুন নাহার রুনু, প্রভাষক, শের–ই–বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)