এসএসসি পরীক্ষা ২০২১

এসএসসি পরীক্ষা ২০২১ : অর্থনীতি | সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

অধ্যায় ৯

১৬. বাংলাদেশের বৃহৎ বেসরকারি ক্ষুদ্রঋণদানকারী সংস্থা কোনটি?

ক. টিএমএসএস খ. ব্র্যাক

গ. আশা ঘ. প্রশিকা

১৭. বেসরকারি সংস্থা ব্র্যাক বাংলাদেশের কতটি গ্রামে কাজ করে?

ক. ১৫০০ খ. ১৯৫০

গ. ২০০০ ঘ. ২২০০

১৮. কোন সালে স্বনির্ভর বাংলাদেশ আত্মপ্রকাশ করে?

ক. ১৯৭৫ খ. ১৯৭৮

গ. ১৯৮৫ ঘ. ১৯৯২

১৯. বর্তমানে আত্মনির্ভর দ্রুত বর্ধমান সর্ববৃহৎ ক্ষুদ্রঋণদানকারী সংস্থা কোনটি?

ক. আশা খ. ব্র্যাক

গ. প্রশিকা ঘ. ব্যুরো বাংলাদেশ

২০. বাংলাদেশের কোন এলাকায় মৌসুমি বেকারত্ব দেখা যায়?

ক. গ্রামীণ খ. শহর

গ. চর ঘ. হাওর

২১. কোন ধরনের বেকারত্বের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য?

ক. মৌসুমি বেকারত্বে

খ. প্রচ্ছন্ন বেকারত্বে

গ. সাময়িক বেকারত্বে

ঘ. স্বেচ্ছা বেকারত্বে

২২. বছরের কোনো নির্দিষ্ট সময়ে শ্রমিকেরা কাজ না পেলে তাকে কী বলে?

ক. সাময়িক বেকারত্ব

খ. ছদ্মবেশী বেকারত্ব

গ. মৌসুমি বেকারত্ব

ঘ. স্থায়ী বেকারত্ব

২৩. বাংলাদেশে মৌসুমি বেকারত্ব দেখা যায়—

i. ধানকাটার সময়

ii. বিশেষ বিশেষ সময়ে

iii. সারা বছর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. Ii ও iii ঘ. i, ii ও iii

২৪. একজন প্রচ্ছন্ন বেকারের ক্ষেত্রে সঠিক তথ্য হলো—

i. আপাতদৃষ্টে কাজ করে

ii. প্রযুক্তির উৎপাদনশীলতা অধিক

iii. প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. Ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২৫. কোনো দেশের ভূমি ও মূলধনকে কী ধরনের সম্পদ বলা হয়।

ক. মনুষ্যসৃষ্ট সম্পদ

খ. বস্তুগত সম্পদ

গ. মানবিক সম্পদ

ঘ. অবস্তুগত সম্পদ

২৬. দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে কোনটির যোগান থাকা প্রয়োজন?

ক. দান-অনুদানের খ. পরিবহনব্যবস্থা

গ. শ্রমিক ঘ. দক্ষ মানবসম্পদ

২৭. ব্যক্তিজীবন ও জাতীয় উন্নয়নের জন্য কোনটি অপরিহার্য?

ক. বিনোদন খ. শিক্ষা

গ. সংস্কৃতিচর্চা ঘ. কর্মসংস্থান

২৮. অদক্ষ জনগণকে কীভাবে মানবসম্পদে পরিণত করা যায়?

ক. শিক্ষা ও সেবা দিয়ে

খ. শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে

গ. কর্মসংস্থানের সুযোগ দিয়ে

ঘ. বিনোদন দিয়ে

২৯. মানবসম্পদ উন্নয়নে কোনটি জরুরি?

ক. ঋণ খ. প্রশিক্ষণ

গ. গবেষণা ঘ. পরিকল্পনা

৩০. মানুষের কর্মদক্ষতা কিসের মাধ্যমে বৃদ্ধি করা যায়?

ক. দামি খাদ্য দিয়ে

খ. প্রশিক্ষণ দিয়ে

গ. বিদেশে পাঠিয়ে

ঘ. অধিক অর্থ ব্যয় করে

সঠিক উত্তর

অধ্যায় ৯: ১৬.খ ১৭.গ ১৮.ক ১৯.ক ২০.ক ২১.খ ২২.গ ২৩.ক ২৪.গ ২৫.খ ২৬.ঘ ২৭.খ ২৮.খ ২৯.খ ৩০.খ

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল, ঢাকা