দশম শ্রেণি - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৪১. কোন মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত?

ক. সামাজিক চুক্তি

খ. ঐশী

গ. বল বা শক্তি প্রয়োগ

ঘ. ঐতিহাসিক

৪২. বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র টিকে থাকতে পারে না কেন?

ক. জনগণ ভয়ে পালায়

খ. জনগণের সমর্থন হারায়

গ. সবাই ঘৃণা করে

ঘ. রাষ্ট্র ধ্বংস হয়ে যায়

৪৩. বল বা শক্তি প্রয়োগ মতবাদের মূল ভিত্তি কী?

ক. যুদ্ধবিগ্রহ

খ. রাজনৈতিক কার্যকলাপ

গ. ধর্মীয় শিক্ষা

ঘ. জনসম্মতি

৪৪. ‘রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে সৃষ্টি হয়নি।’ এটি কোন মতবাদের মূল বক্তব্য?

ক. সামাজিক চুক্তি খ. ঐশী

গ. বল প্রয়োগ ঘ. ঐতিহাসিক

৪৫. ফ্রান্সের রাজা চতুর্দশ লুই কী বলতেন?

ক. আমিই রাজ্য খ. আমিই রাষ্ট্র

গ. আমরাই রাষ্ট্র ঘ. আমরাই রাজ্য

৪৬. রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার কত ধরনের কাজ সম্পাদন করে?

ক. তিন খ. চার

গ. পাঁচ ঘ. ছয়

৪৭. প্রাচীনকালে কোন দুটির সঙ্গে পার্থক্য করা যেত না?

i. রাষ্ট্র

ii. সরকারের

iii. জনগণের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. কোন সময়ে গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল?

ক. মধ্যযুগে খ. নব্য-প্রস্তর যুগে

গ. প্রাচীন প্রস্তর যুগে ঘ. প্রাচীনকালে

৪৯. কারা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না?

ক. পুরুষেরা খ. নারীরা

গ. বিদেশিরা ঘ. দাসেরা

৫০. সমাজ গঠনের মূল উদ্দেশ্য কী?

ক. ব্যক্তির নিরাপত্তা

খ. সংগঠনের নিরাপত্তা

গ. প্রতিষ্ঠানের নিরাপত্তা

ঘ. রাষ্ট্রের নিরাপত্তা

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.খ ৪২.খ ৪৩.ক ৪৪.ঘ ৪৫.খ ৪৬.ক ৪৭.ক ৪৮.ঘ ৪৯.গ ৫০.ক

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)