শূন্যস্থান পূরণ
প্রশ্ন ১: বায়ুপ্রবাহের সাহায্যে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে ______ উৎপাদন করা হয়।
উত্তর: বিদ্যুৎ
প্রশ্ন ২: ইউরিয়া সার তৈরিতে বায়ুর ______ ব্যবহার করা হয়।
উত্তর: নাইট্রোজেন
প্রশ্ন ৩: প্যাকেট বা টিনের কৌটায় মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে ______ ব্যবহার করা হয়।
উত্তর: নাইট্রোজেন
প্রশ্ন ৪: কোমল পানীয়র ঝাঁজালো ভাব ধরে রাখার জন্য ______ ব্যবহার করা হয়।
উত্তর: কার্বন ডাই-অক্সাইড
প্রশ্ন ৫: আগুন নেভানোর জন্য ______ যন্ত্রে কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করা হয়।
উত্তর: অগ্নিনির্বাপক
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা