১। প্রশ্ন: কী ধরনের খাবার ভিটামিন ও খনিজ লবণের উৎস?
উত্তর: যেকোনো ধরনের ফল যেমন: আম, আপেল, কমলা ইত্যাদি ভিটামিন ও খনিজ লবণের উৎস।
২। প্রশ্ন: কৃত্রিম রং মেশানো খাবার খেলে কী রোগ হয়?
উত্তর: কৃত্রিম রং মেশানো খাবার খেলে তিনটি রোগ হয়—
(১) ক্যানসার
(২) অমনোযোগিতা ও
(৩) অস্থিরতা।
৩। প্রশ্ন: কীভাবে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া সম্ভব?
উত্তর: খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা