পঞ্চম শ্রেণি – প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৬ : প্রশ্নোত্তর (৪-৬)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

৪। প্রশ্ন: হিমাগারে কী সংরক্ষণ করা যায়?

উত্তর: হিমাগারে শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করা যায়।

৫। প্রশ্ন: সঠিক পরিমাণ পুষ্টির উপাদান কেন প্রয়োজন?

উত্তর: কর্মক্ষম থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টির উপাদান প্রয়োজন।

৬। প্রশ্ন: অপুষ্টিজনিত কারণে শিশুর কী হয়?

উত্তর: অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

◀ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (১-৩)