
অধ্যায় ১
৬২. নিচের কোনটি স্থায়ী মূলধন?
ক. শ্রমিকের মজুরি প্রদান
খ. কাঁচামাল কেনা
গ. মেশিন কেনা
ঘ. কর্মচারীর বোনাস প্রদান
৬৩. একমালিকানা ব্যবসায়ের তহবিলের প্রধান উৎস কী?
ক. আত্মীয়স্বজন খ. ব্যাংকঋণ
গ. মহাজনের থেকে ধার
ঘ. নিজস্ব তহবিল
৬৪. একটি প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করল। সেই অর্থ দিয়ে কর্মচারীদের মজুরি প্রদান করল। এটি অর্থায়নের কোন নীতিতে পড়ে?
ক. উপযুক্ততার নীতি
খ. বৈচিত্র্যতার নীতি
গ. তারল্য নীতি
ঘ. মুনাফা অর্জনের নীতি
৬৫. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুমতি নেওয়া বাধ্যতামূলক?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. কোম্পানি
ঘ. সমবায় ব্যবসায়
৬৬. মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে কী বলে?
ক. সামাজিক প্রতিষ্ঠান
খ. সমবায় প্রতিষ্ঠান
গ. ব্যবসায় প্রতিষ্ঠান
ঘ. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
৬৭. বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়ন করে?
ক. পারিবারিক খ. ব্যবসায়ী
গ. সরকারি ঘ. আন্তর্জাতিক
সঠিক উত্তর
অধ্যায় ১: ৬২. গ ৬৩. ঘ ৬৪. ক ৬৫. গ ৬৬. গ ৬৭. ঘ
মো. শফিকুল ইসলাম ভূইঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা