
অধ্যায় ৭
প্রশ্ন: শিশুশ্রমের কারণে শিশুরা কোন অধিকার থেকে বঞ্চিত হয়, পাঁচটি বাক্যে লেখো।
উত্তর: শিশুরা জাতির ভবিষ্যৎ। বিভিন্ন কারণে শিশুরা অধিকার থেকে বঞ্চিত হয়। শিশুশ্রমের কারণে শিশুরা যেসব অধিকার থেকে বঞ্চিত হয়, তা নিচে দেওয়া হলো:
১. শিশুশ্রমের ফলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
২. লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
৩. শিশুর মানসিক বিকাশের জন্য বিনোদনের প্রয়োজন, যা থেকে তারা বঞ্চিত হচ্ছে।
৪. অল্প বয়সে ভারী ও ঝুঁকিপূর্ণ কাজ করায় তাদের নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়।
৫. শিশুদের অনেক সময় আমাদের দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকারবিরোধী কাজ।
প্রশ্ন: মানবাধিকার কাকে বলে? মৌলিক মানবাধিকারগুলো কী কী?
উত্তর: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থা ভেদে, বিশ্বের সব দেশের, সব মানুষের সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলোই হচ্ছে মানবাধিকার।
কয়েকটি মৌলিক মানবাধিকার হলো:
১. মানুষ জন্মগতভাবে স্বাধীন।
২. স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার।
৩. সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার।
৪. শিক্ষা গ্রহণের অধিকার।
৫. প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার।
রাবেয়া সুলতানা, িশক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা