
প্রশ্ন ১২১: কোন জাতীয় শব্দে ষ-এর ব্যবহার হয় না?
উত্তর: অর্ধতৎসম, তদ্ভব ও বিদেশি শব্দে।
প্রশ্ন ১২২: কোন ধরনের শব্দে ‘ষ’–এর ব্যবহার হয়?
উত্তর: তৎসম।
প্রশ্ন ১২৩: ‘পোশাক’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তর: ফারসি।
প্রশ্ন ১২৪: ‘বাঁশি’ অর্থগতভাবে কোন জাতীয় পদ?
উত্তর: রূঢ়ি
প্রশ্ন ১২৫: ‘রিকশা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: জাপানি।
প্রশ্ন ১২৬: অবিকৃত অবস্থায় বাংলায় প্রচলিত যেসব সংস্কৃত শব্দ রয়েছে, তাদের কী বলে?
উত্তর: তৎসম শব্দ
প্রশ্ন ১২৭: যেসব শব্দ প্রকৃতি ও প্রত্যয় অনুযায়ী নির্ণয় করা হয়, তাদের কী বলে?
উত্তর: যৌগিক শব্দ
প্রশ্ন ১২৮: ‘পাঞ্জেরি’ কোন জাতীয় শব্দ?
উত্তর: ফারসি
প্রশ্ন ১২৯: লুঙ্গি, ফুঙ্গি ইত্যাদি কোন ধরনের শব্দ?
উত্তর: বর্মি
প্রশ্ন ১৩০: শব্দের সঙ্গে টি, টা, খানা যুক্ত হলে কোন অর্থ প্রকাশ করে?
উত্তর: সুনির্দিষ্ট অর্থ।
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী