
প্রশ্ন ১৬১: ‘পৌনে’ অর্থ কী?
উত্তর: চার ভাগের এক ভাগ কম।
প্রশ্ন ১৬২: প্রতিশব্দ লেখো এবং তা দ্বারা বাক্য তৈরি করো– ক. আকাশ খ. আনন্দ গ. পৃথিবী
উত্তর:
ক. আকাশ—গগন = বর্ষাকালে গগনজুড়ে বজ্র ও বিদ্যুতের খেলা হয়।
খ. আনন্দ—তৃপ্তি = পরীক্ষায় প্রথম হলে তৃপ্তিতে মন ভরে যায়।
গ. পৃথিবী—ধরণি = প্রেম–পুণ্যের বন্ধনে এ ধরণিও স্বর্গরাজ্য হতে পারে।
প্রশ্ন ১৬৩: ‘আমার কথা রাখলে খুশি হব।’ ‘কথা’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: অনুরোধ।
প্রশ্ন ১৬৪: ‘প্রসন্ন’ শব্দের সমার্থক শব্দ কী?
উত্তর: সন্তুষ্ট।
প্রশ্ন ১৬৫: ‘হরিণ’–এর সমার্থক শব্দ কী?
উত্তর: কুরঙ্গ।
প্রশ্ন ১৬৬: ‘পানি’–এর সমার্থক শব্দ কী?
উত্তর: নীর।
প্রশ্ন ১৬৭: ‘পদ্ম’-এর প্রতিশব্দ কী?
উত্তর: সরিৎ।
প্রশ্ন ১৬৮: ‘অন্ধকার’-এর প্রতিশব্দ কী?
উত্তর: তিমির।
প্রশ্ন ১৬৯: ‘হস্তী’–এর প্রতিশব্দ কী?
উত্তর: কুঞ্জর।
প্রশ্ন ১৭০: একই অর্থে যেসব শব্দ ভাষায় ব্যবহার করা হয়, তাদের কী বলে?
উত্তর: সমার্থক শব্দ
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী