
ভূগোল ও পরিবেশ বিষয়ে ভালো নম্বর কীভাবে পেতে পারো তার নিয়ম–কানুন জেনে নাও।
সৃজনশীল অংশে প্রশ্ন থাকবে ১১টি। যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ৪০ নম্বর। নৈর্ব্যক্তিক অংশে ৩০টি প্রশ্ন থেকে যেকোনো ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। থাকবে ১৫ নম্বর।
পাঠ্যবইকে গুরুত্ব দাও
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অধ্যায়-১, ২, ৩, ৪, ৫, ৬, ও ১০–এর ওপর ভিত্তি করে বোর্ড পরীক্ষা হবে। তাই এসব অধ্যায়গুলো বোর্ড বই থেকে ভালো করে দাগিয়ে পড়ে ফেল। এটা সৃজনশীল প্রশ্ন সহজেই বুঝতে এবং বহুনির্বাচনিতে অধিক নম্বর তুলতে সহায়তা করবে।
সময়কে কাজে লাগাও
সময়কে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়। পরীক্ষার যে কয়েক দিন বাকি আছে, অযথা সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাও। মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই আত্মবিশ্বাস বাড়বে।
আঁকাগুলো অভ্যাস করো
ভূগোলের ক্ষেত্রে ছবি আঁকার একটা ব্যাপার থাকে। অনেক সময় ছবির কথা বলা হয় না, কিন্তু তোমায় বুদ্ধি করে ছবিটা আঁকতে হবে। এতে করে তোমার নম্বর বাড়বে। তাই বাড়িতে আঁকাগুলো ঘড়ি ধরে সুন্দর করে আঁকতে চেষ্টা করো। এটা তোমাকে পরীক্ষায় বেশি নম্বর তুলতে সহায়তা করবে।
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা