১. উদ্ভিদের কোন অংশে খুব সহজে পুংকেশর পাওয়া যাবে?
ক. পাতা খ. কাণ্ড
গ. ফল ঘ. ফুল
২. সর্বোন্নত উদ্ভিদ কোনটি?
ক. লাউ খ. ধান
গ. আম ঘ. দূর্বা
৩. উদ্ভিদের যে অংশগুলো মাটির ওপরে থাকে তাদের একত্রে কী বলে?
ক. শাখা খ. প্রশাখা
গ. বিটপ ঘ. পাতা
৪. প্রধান মূলের সঙ্গে লাগানো মাটির ঠিক ওপরের অংশটির নাম কী?
ক. কাণ্ড খ. পাতা
গ. ফুল ঘ. ফল
৫. উদ্ভিদের কোন অংশে খাদ্য তৈরি হয়?
ক. পাতা খ. ফুল
গ. ফল ঘ. মূল
৬. গর্ভাশয় বড় হয়ে কিসে পরিণত হয়?
ক. ফুল খ. পাতা
গ. ফল ঘ. কাণ্ড
৭. শাখা–প্রশাখার গায়ে যে সবুজ চ্যাপটা অঙ্গ সৃষ্টি হয়, তার নাম কী?
ক. ফল খ. ফুল
গ. পাতা ঘ. কাণ্ড
৮. পর্ব ও পর্বমধ্য থাকে উদ্ভিদের কোন অংশে?
ক. মূলে খ. পাতায়
গ. ফলে ঘ. কাণ্ডে
৯. ঝরা ফুলের গোড়ায় যে অংশ না ঝরে থেকে যায় তার নাম কী?
ক. পুংকেশর খ. গর্ভাশয়
গ. বৃতি ঘ. দল
১০. নিচের কোনটি কাণ্ডের অংশ?
ক. শীর্ষ মুকুল খ. পুংকেশর
গ. গর্ভাশয় ঘ. দলমণ্ডল
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.ঘ ২.গ ৩.গ ৪.ক ৫.ক ৬.গ ৭.গ ৮.ঘ ৯.খ ১০.ক
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা