১. মূলের কাজ হলো —
i. গাছকে মাটির সঙ্গে আবদ্ধ রাখা
ii. গাছের জন্য খাদ্য সঞ্চয় করা
iii. শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. গাজরের রূপান্তরিত মূল —
i. মোটা ও রসাল হয়
ii. খাদ্য সঞ্চয় করে
iii. অনিয়মিতভাবে মোটা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. অস্থানিক মূল রূপান্তরিত হয়ে কয় ধরনের কাজ করে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৪. অস্থানিক মূল কখনো কখনো অনিয়মিতভাবে স্ফীত হয়, একে কী বলে?
ক. মালা আকৃতি খ. নডুলুজ
গ. গুচ্ছিত কন্দমূল ঘ. কন্দাল
৫. মিষ্টি আলুর কন্দাল অস্থানিক মূলটি উদ্ভিদের কোথা থেকে বের হয়?
ক. পর্বমধ্যে খ. কাণ্ডের পর
গ. পাতায় ঘ. কাণ্ডের গোড়ায়
৬. কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে?
ক. ডালিয়া খ. আম, আদা
গ. মিষ্টি আলু ঘ. করলা
৭. শতমূলী, ডালিয়ার মূল কোন ধরনের?
ক. গুচ্ছিত কন্দমূল খ. নডুলুজ
গ. মালা আকৃতি ঘ. কন্দাল
৮. ডালিয়াকে গুচ্ছিত কন্দমূল বলা হয় কেন?
ক. খাদ্য সঞ্চয় করতে পারে না
খ. স্ফীত মূলগুলো একটি গুচ্ছ আকারে অবস্থান করে
গ. নির্দিষ্ট আকৃতির হয়
ঘ. স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে
৯. বটগাছের অস্থানিক রূপান্তরিত মূল কোনটি?
ক. স্তম্ভমূল খ. ঠেসমূল
গ. আরোহী ঘ. বায়বীয়
১০. ক্লোরোফিল থাকে না কোন উদ্ভিদে?
ক. কেয়া খ. গুলঞ্চ
গ. স্বর্ণলতা ঘ. রাস্না
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.ঘ ২.ক ৩.খ ৪.ঘ ৫.খ ৬.ঘ ৭.ক ৮.খ ৯.ক ১০.গ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা