
অধ্যায় ১
১. অর্থবহ সামাজিক পরিবর্তন আনতে সমাজকর্ম কীভাবে সহায়তা করে?
ক. সামাজিক সুসম্পর্ক তৈরি করে
খ. সব মানুষের কল্যাণ সাধন করে
গ. দক্ষতা বৃদ্ধি করে
ঘ. ব্যক্তিগত সমস্যা সমাধান করে
২. কোনো সমাজের জটিল আর্থসামাজিক ও মানসিক সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সমাজকর্মের উদ্ভব?
ক. সনাতন খ. আধুনিক
গ. প্রাচীন ঘ. শিল্প বিপ্লবোত্তর
৩. সমাজকর্ম মানুষকে কোন ধরনের ভূমিকা পালনে একটা কার্যকর পর্যায়ে উপনীত হতে সহায়তা করে?
ক. মনোঃসামাজিক খ. ধর্মীয়
গ. অর্থনৈতিক ঘ. রাজনৈতিক
৪. সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি?
ক. ঐতিহ্যবাহী সমাজকল্যাণ
খ. সমাজকর্ম
গ. শিল্প সমাজকল্যাণ
ঘ. সমাজবিজ্ঞান
৫. সক্ষমকারী পেশা বলতে কী বোঝায়?
ক. সমাজকর্মীর নিজের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা
খ. সমস্যাগ্রস্থ ব্যক্তির চাকরির ব্যবস্থা করা
গ. সমস্যাগ্রস্থ ব্যক্তিকে আর্থিক সাহায্য দেওয়া
ঘ. সমস্যাগ্রস্থ ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা
৬. ব্যক্তিস্বাতন্ত্র্য মূল্যবোধ অনুসারে ব্যক্তি—
i. নিজের মূল্যবোধকে সর্বাধিক প্রাধান্য দেয়
ii. সবকিছু থেকে নিজের মূল্যবোধ রক্ষাকে প্রাধান্য দেয়
iii. জাতীয় মূল্যবোধকে অবজ্ঞা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. ‘Introduction to Social Work’ গ্রন্থের লেখক কে?
ক. আর এ স্কিডমোর এবং এম জি থ্যাকারি
খ. ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
গ. জি উইলসন ও রাইল্যান্ড
ঘ. উইলেনস্কি ও লেবো
৮. ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথষ্ক্রিয়ায় সাহায্য করে কোনটি?
ক. পৌরনীতি ও সুশাসন
খ. ইতিহাস
গ. অর্থনীতি
ঘ. সমাজকর্ম
৯. সমাজকর্মকে বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্কের ওপর দাঁড় করিয়েছেন কোন মনীষী?
ক. ডব্লিউ শেফার্ড
খ. ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
গ. আরমান্ডো মরেলস
ঘ. এম জি থ্যাকারি
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. খ ২. ঘ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. ক
৭. খ ৮. ঘ ৯. খ