
১৭১. অপারেটিং সিস্টেমের প্রধান কাজ কী?
ক. ইনপুট-আউটপুট অপারেশন
খ. ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ
গ. প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি
ঘ. বিভিন্ন ডিভাইসের ত্রুটি নির্ণয়
১৭২. সফটওয়্যারের অপর নাম কী?
ক. ডেটা খ. প্রোগ্রাম
গ. অ্যাপ্লিকেশন ঘ. সিস্টেম
১৭৩. PC –এর পূর্ণ রূপ কী?
ক. Personal Camera
খ. Permanent Computer
গ. Personal Computer
ঘ. Personal Company
১৭৪. ম্যাক কী?
ক. কম্পিউটার
খ. অপারেটিং সিস্টেম
গ. মেমোরি
ঘ. হার্ডওয়্যার
১৭৫. কোনটি মুক্ত অপারেটিং সিস্টেম?
ক. ম্যাক খ. ইউনিক্স
গ. লিনাক্স ঘ. উইন্ডোজ
১৭৬. বিশ্বের সবচেয়ে ধনী মানুষের অনেকেই কী বিক্রি করেন?
ক. ইলেকট্রনিকস
খ. ডায়মন্ড
গ. প্যাকেজ সফটওয়্যার
ঘ. মুঠোফোন
১৭৭. একটি বিশেষ কাজের জন্য যখন আলাদাভাবে একটি সফটওয়্যার তৈরি করা হয়, তাকে কী বলে?
ক. প্যাকেজ সফটওয়্যার
খ. কাস্টমাইজড সফটওয়্যার
গ. অপারেটিং সফটওয়্যার
ঘ. সিস্টেম সফটওয়্যার
১৭৮. পথঘাট চিনতে কী ব্যবহৃত হয়?
ক. কম্পিউটার
খ. অপারেটিং সিস্টেম
গ. মেমোরি
ঘ. জিপিএস
১৭৯. টেলিফোনের সঙ্গে কম্পিউটারের সংযোগ দেওয়ার যন্ত্রকে কী বলে?
ক. DSL মডেম
খ. অপারেটিং সিস্টেম
গ. মেমোরি
ঘ. জিপিএস
১৮০. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে প্রেরণ করা হয় কবে?
ক. ১২ মে ২০১৮ সালে
খ. ১৮ মে ২০১৮ সালে
গ. ২৬ মে ২০১৯ সালে
ঘ. ১২ জুন ২০১৯ সালে
সঠিক উত্তর: ১৭১.গ ১৭২.খ ১৭৩.গ ১৭৪.খ ১৭৫.গ ১৭৬.গ ১৭৭.খ ১৭৮.ঘ ১৭৯.ক ১৮০.ক
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা