এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১

হিসাববিজ্ঞান ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৬৬. হিসাববিজ্ঞানে নামিক হিসাব বলতে

কী বোঝায়?

ক. প্রতিষ্ঠানসম্পর্কিত হিসাবকে

খ. আয়–ব্যয়সম্পর্কিত হিসাবকে

গ. হিসাবের জের টানাকে

ঘ. খরচের নানা শ্রেণিবিন্যাসকে

৬৭. চাকরিজীবীদের কর নির্ধারণ হয় কিসের ভিত্তিতে?

ক. আয়ের খ. ব্যয়ের

গ. সম্পদের ঘ. দায়ের

৬৮. নিচের কোন হিসাবটি একই অর্থবোধক?

ক. ক্রয়ফেরত/আন্তঃফেরত

খ. ক্রয় ফেরত/বহিঃফেরত

গ. বিমা সেলামি/শিক্ষানবিস সেলামি

ঘ. ক্রয় ফেরত/অন্তর্মুখী ফেরত

৬৯. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাওনা থাকলে তার হিসাবকে কী বলে?

ক. দেনাদার হিসাব

খ. পাওনাদার হিসাব

গ. সম্পত্তিবাচক হিসাব

ঘ. নামিক হিসাব

৭০. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট দেনা থাকলে তার হিসাবকে কী বলে?

ক. দেনাদার হিসাব

খ. পাওনাদার হিসাব

গ. সম্পত্তিবাচক হিসাব

ঘ. নামিক হিসাব

৭১. কোনটি কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব?

ক. আফজাল হিসাব

খ. তারিন হিসাব

গ. কাকলী ট্রেডার্স হিসাব

ঘ. সাকিব হিসাব

৭২. কোনটি ব্যয়সংক্রান্ত হিসাব?

ক. বিনিয়োগের সুদ হিসাব

খ. প্রাপ্ত কমিশন হিসাব

গ. উপভাড়া হিসাব

ঘ. ভাড়া হিসাব

৭৩. কোন হিসাবটি দ্বারা মালিকানা স্বত্ব

হ্রাস পায়?

ক. বকেয়া ভাড়া হিসাব

খ. বিনিয়োগের সুদ হিসাব

গ. বন্ধকি ঋণের সুদ হিসাব

ঘ. শিক্ষানবিশ সেলামি হিসাব

৭৪. নামিক হিসাবের পূর্বে ‘বকেয়া’ শব্দ যুক্ত হলে কোন হিসাব হবে?

ক. নামিক হিসাব

খ. ব্যক্তিবাচক হিসাব

গ. আয় হিসাব

ঘ. ব্যয় হিসাব

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬৬. খ ৬৭. ক ৬৮. খ ৬৯. ক

৭০. খ ৭১. গ ৭২. ঘ ৭৩. গ ৭৪.

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা